১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্তের বর্ণনা দিলেন বেঁচে যাওয়া একমাত্র ব্রিটিশ যাত্রী

অনলাইন ডেস্ক : ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে থাকা প্রায় সব আরোহী নিহত হয়েছেন। তবে ভয়াবহ এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন ৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক বিশ্বাষ কুমার রমেশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, বেঁচে যাওয়া এই ব্রিটিশ নাগরিক বিমান দুর্ঘটনার সময়ের শেষ মুহূর্তগুলো নিয়ে কথা বলেছেন।

রমেশ হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘উড্ডয়নের ত্রিশ সেকেন্ড পর একটি বিকট শব্দ হয়। তারপর বিমানটি বিধ্বস্ত হয়। সবকিছু এত দ্রুত ঘটে গেল।’

আরও পড়ুনঃ   ইউক্রেনের ২৯৬টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

প্রতিবেদন অনুসারে, রমেশ ২০ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। পরিবারের সাথে দেখা করতে কয়েকদিন ভারতে ছিলেন। তার বুকে, চোখে এবং পায়ে ক্ষত হয়েছে বলে জানা গেছে।

তিনি বলছিলেন, ‘আমি যখন উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে মৃতদেহ পড়ে ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি উঠে দাঁড়িয়ে দৌড়েছিলাম। আমার চারপাশে বিমানের টুকরো পড়ে ছিল। এরপর কেউ আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে গেল।’

রমেশ তার ৪৫ বছর বয়সী ভাই অজয় ​​কুমারের সঙ্গে যুক্তরাজ্যে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, বিমানে তার ভাইকে তাকে অন্য কোথাও বসানো হয়েছিল।

আরও পড়ুনঃ   ফিলিপাইন-ইন্দোনেশিয়ায় সুনামির আশঙ্কা কেটেছে, সামনে আসছে ক্ষয়ক্ষতির চিত্র

বেঁচে যাওয়া রমেশ আরও বলছিলেন, ‘আমরা দিউয়ে (ভারতের শহর) গিয়েছিলাম। তিনি (ভাই অজয় ​​কুমার) আমার সাথেই ভ্রমণ করছিল। আমি তাকে আর খুঁজে পাচ্ছি না। দয়া করে আমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করুন।’

এদিকে, আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেছেন, পুলিশ ১১-এ সিটে একজনকে জীবিত অবস্থায় পেয়েছে। তিনি হাসপাতালে আছেন, চিকিৎসা চলছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার

পুঠিয়ায় জমি অবৈধ দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু

রাজপাড়া থানা জামায়াতের রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা

১০

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

১১

ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

১২

নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০

১৩

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : সিইসি

১৪

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

১৫

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম

১৬

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

১৭

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সাক্ষাৎ

১৮

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান

১৯

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

২০

Design & Developed by: BD IT HOST