১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

গ্রামে কেমন কাটল রোজিনার ঈদ?

অনলাইন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অন্যতম জনপ্রিয় ও দাপুটে নায়িকা রোজিনা। সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু অভিনয়শৈলীতেই নয়, ইন্ডাস্ট্রির ব্যবসায়িক সাফল্যেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সময়ের পরিক্রমায় হয়তো লাইমলাইট থেকে খানিক দূরে, তবে ভালোবাসায় একটুও ভাটা পড়েনি এই বর্ষীয়ান নায়িকার প্রতি।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মেয়ে রোজিনা এবারের ঈদের ছুটি কাটাচ্ছেন তার শেকড়ের টানেই—নিজ গ্রামে। আর সেখানে তার ঘুরে বেড়ানো, নিজ হাতে রান্না করা, এমনকি এক অনুরাগীর গান শোনা—এসব মুহূর্তের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

আরও পড়ুনঃ   শাকিবের সঙ্গে কে এই মার্কিন অভিনেত্রী

এক ভিডিওতে দেখা যায়, মাথায় কালো ওড়না, চোখে সানগ্লাস পরে গ্রামের একটি টং দোকানের বেঞ্চে বসে এক অনুরাগীর গান শুনছেন রোজিনা। তার গানের প্রশংসাও করেন তিনি। তার এমন সহজ-সরল উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের, তা বলার বাকি রাখে না।

এদিকে সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাগ করে নিয়েছেন রোজিনা। যেখানে দেখা যায়—চুল খোঁপা করে বাঁধা, হাতে খুন্তি, মাটির চুলায় বসানো কড়াইয়ে রান্না করছেন। ক্যাপশনে লেখেন, ‘দেশের বাড়িতে রান্না করছি ছোট মাছের চচ্চড়ি আর বোয়াল মাছের ঝোল।’ প্রবাদ রয়েছে—‘যে চুল বাঁধতে জানে, সে রাঁধতেও জানে’—আর তারই বাস্তব উদাহরণ দিলেন রোজিনা। বলা বাহুল্য, নায়িকার এই সরল জীবনের প্রতি তার ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরা।

আরও পড়ুনঃ   মারা গেছেন অভিনয় ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা

চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ৩০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন রোজিনা। পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু তাই নয়, তার সফলতার গণ্ডি ছাড়িয়েছে দেশের বাইরেও। ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও দেখিয়েছেন নিজের অভিনয়শৈলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST