১০ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

সৎ ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সৎ ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম কামাল হোসেন (৫০)। তিনি জেলার বাঘা উপজেলার আরিফপুর গ্রামের বাসিন্দা। সোমবার দিবাগত মধ্যরাতে জেলার গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। মঙ্গলবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, নিহত ছাদেক আলী (৪৫) আসামি কামালের সৎ ভাই। নিহত ছাদেক পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন। পারিবারিক নানা বিষয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। গত ১৩ মে বিকেলে ছাদেক তিনি ব্যবসার কাজে বাঘা উপজেলার চন্ডীপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর বাড়িতে ফিরতে দেরি হলে ছাদেক তাঁর স্ত্রীকে ফোনে জানান, তিনি কামালের বাড়িতে আছেন।

আরও পড়ুনঃ   শেরপুরে কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা: পুলিশ

পরে ১৪ মে দুপুরে বাঘার বাজুবাঘা ইউনিয়নের একটি আমবাগান থেকে ছাদেক আলীর মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন রাত সাড়ে দশটা থেকে পৌনে বারোটার মধ্যে কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে কামাল পূর্বপরিকল্পিতভাবে ছাদেককে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হত্যা করেন এবং তাঁর মরদেহ আমবাগানে ফেলে রেখে পালিয়ে যান।

আরও পড়ুনঃ   শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

র‌্যাব জানায়, ঘটনার পর নিহত ছাদেক আলীর স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই র‌্যাব-৫ ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। ২৭ দিন পর সোমবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামি কামালকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST