১০ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাশিয়া ইউক্রেনে রেকর্ড ৪৭৯টি ড্রোন নিক্ষেপ করেছে

অনলাইন ডেস্ক : কিয়েভের বিমান বাহিনী গতকাল সোমবার জানিয়েছে, রাশিয়া রাতভর ইউক্রেনে রেকর্ড ৪৭৯টি ড্রোন নিক্ষেপ করেছে। মস্কো যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করার পর এটি সর্বশেষ বিশাল আক্রমণ।

এই হামলায় বেশ কয়েকটি ইউক্রেনীয় অঞ্চলে ক্ষতি হয়েছে। তবে কোনো মানুষ নিহত বা ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়নি।

কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, ‘১০টি স্থানে শত্রু বিমান হামলা চালিয়েছে।’

আরও পড়ুনঃ   সি‌রিয়ায় সং‌বিধান বাতিল, সেনাবা‌হিনী ও আসা‌দের দল বিলুপ্ত ঘোষণা

পশ্চিমাঞ্চলীয় শহর রিভনের মেয়র ওলেকসান্ডার ট্রেটিয়াক এটিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের ওপর ‘সবচেয়ে বড় আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন জুড়ে আক্রমণ জোরদার করেছে। কিয়েভ বলেছে, এটি প্রমাণ করে যে মস্কোর তিন বছর ধরে চলা আগ্রাসন বন্ধ করার কোনো ইচ্ছা নেই এবং শান্তি আলোচনার প্রতি তারা গুরুত্বারোপ করে না।

এই ব্যারাজগুলো ইউক্রেনের প্রসারিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ   যুদ্ধের হুমকি দেওয়ায় ইরান ‘ধ্বংস হওয়ার যোগ্য’: ইসরায়েল

কিন্তু বিমান বাহিনী জানিয়েছে, তারা ৪৬০টি ড্রোন গুলি করে প্রতিহত করেছে। সেই সাথে রাতভর রাশিয়ার ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৯টি ভূপাতিত করেছে।

ইউক্রেন আরো জানিয়েছে, তারা রাশিয়ান ড্রোনের যন্ত্রাংশ তৈরি করে এমন একটি ইলেকট্রনিক্স কারখানায় রাতভর হামলা চালিয়েছে। স্থানীয় রুশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর কারখানাটি সাময়িকভাবে উৎপাদন স্থগিত করতে হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST