৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ

নাটোর প্রতিনিধি : আদালতের আদেশ অমান্য করার দায়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতকে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছেন আদালত। নাটোরের লালপুর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম মঙ্গলবার (৩ জুন) এ আদেশ দেন।

লালপুর আমলি আদালতের স্টেনোগ্রাফার মো. নাজমুল ইসলাম কারণ দর্শানোর আদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, লালপুর থানার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের একটি মামলার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে আদেশ দেন আদালত। কিন্তু মামলাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত নিজে তদন্ত না করে লালপুরের সহকারী কমিশনার (এসি ল্যান্ড) মো. আজিজুল কবিরকে দিয়ে তদন্ত করান এবং সহকারী কমিশনার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

মামলাটি নিজে তদন্ত না করে এসি ল্যান্ডকে দিয়ে তদন্ত করানোর বিষয়টি আদালতের আদেশের সুস্পষ্ট লংঘন, দায়িত্ব ও কর্তব্যে অবহেলা এবং আদালত অবমাননার সামিল বলে উল্লেখ করে মো. আবুল হায়াতের বিরুদ্ধে কেন আদালত অবমাননার প্রসিডিং গ্রহণ করা হবে না সেই কারণ জানাতে আগামী ২২ জুনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর আদেশ দেন ম্যাজিস্টেট। লিখিত কারণ দর্শানোর ব্যর্থতায় আইনানুগ আদেশ দেয়া হবে বলেও আদেশে উল্লেখ করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৭ মে লালপুর থানার দুরদুরিয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামের মো. ইদু সরকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহার দা্খিল করেন যে, মো.রবিউলসহ ৪ জন আসামি তার জমি জোরপূর্বক ভোগ দখল করছে। এরপর ১৭ মে তারিখে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আদেশ দেন ম্যাজিস্ট্রট। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ২৪ মে তারিখে লালপুরের সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। এরপর লালপুরের সহকারী কমিশনার (ভূমি) লালপুর গত ২৬ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

আরও পড়ুনঃ   'দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জামায়াত সন্তুষ্ট নয়'- অধ্যাপক আব্দুল খালেক

এ বিষয়ে জানতে চাইলে বুধবার বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত বলেন, কারণ দর্শানোর চিঠি এখনো হাতে পাইনি। পেলে তার জবাব দেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১০

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১১

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১২

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৩

এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

১৪

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

১৫

বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

১৬

নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

১৭

গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

১৮

তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

২০

Design & Developed by: BD IT HOST