৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

এবারের ঈদযাত্রাও স্বস্তিদায়ক হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গতবার নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পেরেছি। এটা আপনারাও (সাংবাদিকরা) প্রচার করেছেন। আমরা আশা করছি, এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হবে।

উপদেষ্টা আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে এ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম, পরিবহন সেক্টরের মালিক-শ্রমিক পরিষদের সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতবার ঈদযাত্রায় সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু ফেরার পথে কিছু জায়গায় নির্ধারিত ভাড়া নেওয়া হয়নি। এবার যেন আসা ও যাওয়ার পথে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হয়, সেজন্য আমরা বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বসেছি। বাস মালিকপক্ষ সম্মত হয়েছে, সরকার নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হবে না।

আরও পড়ুনঃ   বাঘায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজালকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঈদযাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিটি স্টপেজ থেকে যাত্রীদের ছবি তোলার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, অনেক সময় যাত্রীর ছদ্মবেশে অনেক ডাকাত বাসে উঠে পড়ে। এ সমস্যা এড়াতে দূরপাল্লার সব পরিবহনে যাত্রীদের ছবি তোলা হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষ স্টপেজ পর্যন্ত যারা উঠবে, সবার ছবি নিতে হবে। প্রতিটি বাসে তিনজন করে লোক থাকে। যদি অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থাকে, তাহলে তারা সঙ্গে সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অনেক সময় দেখেছি, ঈদের মৌসুমে যেসব ড্রাইভার দক্ষ নয়, তাদেরকেও বাস চালাতে দেওয়া হয়। কিন্তু আমরা তাদের অনুরোধ করেছি, অদক্ষ ড্রাইভাররা কোনোভাবেই যেন বাস চালাতে না পারে। তাদেরকে বাস চালাতে দিলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, ঈদযাত্রায় যেন কোন জায়গায় কোন ধরনের সমস্যা না হয়, এ বিষয়ে আমরা সজাগ আছি, আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে। সবাইকে আশ্বস্ত করছি, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে, মানুষ ভালোভাবে বাড়ি যেত পারবে এবং নিরাপদে ফিরে আসতে পারবে।

আরও পড়ুনঃ   বাংলাদেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান হবে না : র‍্যাব মহাপরিচালক

ফিটনেসবিহীন গাড়ি সড়কে না চালানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিটনেসবিহীন যে গাড়ি সড়কে চলাচলের উপযোগী নয়, অনেক সময় এমন গাড়িতে রং দিয়ে চলাচল করে, এবার ফিটনেসবিহীন যানবাহন কোন অবস্থায় সড়কে চলাচল করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ঈদের সময় গাড়ি চালকদের রেস্টের দরকার আছে। অনেক সময় তারা ঢাকা থেকে রাজশাহী গেল, আবার পরপরই আরেকটি গাড়ি চালানো শুরু করে। এটা যেন না করে এ ব্যাপারে মালিক পক্ষকে বলা হয়েছে, রাস্তায় গাড়ি চালকদের যেন পর্যাপ্ত রেস্টের সুযোগ দেওয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানী ঢাকা ও অন্যান্য শহর থেকে মানুষ যেখানেই যাক না কেন, তাদের যাত্রাপথ নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে। তবে জরুরি ছুটি থাকবে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST