৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার

অনলাইন ডেস্ক : বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৫ এপ্রিল) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাবের ইন্টেলিজেন্স টিমের সদস্যরা ঘটনাস্থলের আশপাশের এলাকায় ড্রোন দিয়ে দুষ্কৃতকারীদের অবস্থান সনাক্তের চেষ্টা করে। পরে তাদের সঙ্গে যেকোনো মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। আমাদের চেষ্টা ছিল ম্যানেজারকে অক্ষত উদ্ধার করা। এ জন্য যা যা করা প্রয়োজন আমরা করেছি। তারা ম্যানেজারকে রুমার বেথেল পাড়ায় একটি স্থানে রেখে গেলে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। তদন্তের গোপনীয়তার কারণে আমরা সেই স্থানের নাম এখন উল্লেখ করছি না। পরে রাতেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, র‍্যাব এর আগেও সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কার্যকলাপ শনাক্ত করে। তারা পাহাড়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে একটি সংগঠনকে টাকার বিনিময়ে অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। সে সময় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সকল সদস্য এবং কেএনএফের কিছু সদস্যকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়। আমাদের অব্যাহত অভিযানের কারণে কেএনএফ অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছিল। এরই মধ্যে পার্বত্য অঞ্চলে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদের সঙ্গে শান্তি আলোচনারও উদ্যোগ নেওয়া হয়। তবে শান্তি আলোচনা চলাকালীন তারা আবারও রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়।

আরও পড়ুনঃ   রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

খন্দকার আল মঈন বলেন, গত ২ এপ্রিল তারা (কেএনএফ) রুমায় মসজিদ, ব্যাংক, উপজেলা পরিষদে হামলা চালায়। তারা পরিকল্পিতভাবেই এই হামলা চালায়। তাদের টাকার প্রয়োজন ছিল, তাই তারা এসেই ব্যাংক ম্যানেজারকে খুঁজতে থাকে। প্রথমে ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন অস্বীকার করলেও পরে সকলকে জিম্মি করে, জিজ্ঞাসাবাদ করে নিজাম উদ্দিনকে শনাক্ত করে। ব্যাংক ম্যানেজারের কৌশলের কারণে সেদিন ব্যাংকের ভল্টের কোনো চাবি তারা পায়নি। তারা ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে। পরে আশপাশের পরিস্থিতি দেখে তারা ব্যাংক ম্যানেজারের মুক্তিপণের জন্য ১ কোটি টাকা দাবি করেছিল। তবে ব্যাংক ম্যানেজার টাকা দেননি বিধায় তাকে সন্ত্রাসীরা অপহরণ করে পাড়ার বাইরে দিয়ে পাহাড়ি পথে নিয়ে যায়। তারা তাকে স্থান পরিবর্তন করে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে যায়।

আরও পড়ুনঃ   ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

তিনি আরও বলেন, গতকাল দুপুর থেকে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করি। সন্ধ্যায় আমরা তাকে উদ্ধার করি। আমাদের অভিযান এখনো চলমান আছে যেহেতু পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র তাদের কাছে রয়ে গেছে। আমরা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবো।

এর আগে, মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে রুমা উপজেলায় সোনালী ব্যাংকের শাখায় ভোল্ট ভেঙে দেড় থেকে দুই কোটি টাকা লুট করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীদের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফন্টের (কেএনএফ) একটি দল। সেই সময় তারাবির নামাজ চলাকালে মসজিদ থেকে রুমা উপজেলা

সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফ সদস্যরা।

পরে গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) র‍্যাবের মধ্যস্থতায় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রুমা উপজেলার বেথেল পাড়া দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে আজ তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৩

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৪

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৫

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৬

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৮

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৯

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১০

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৪

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৫

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৬

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৭

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৮

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৯

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST