২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

স্কুল-কলেজে ঈদের ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার থেকে

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামীকাল ৩ জুন (মঙ্গলবার) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে। তবে ছুটির সময়সীমায় রয়েছে ভিন্নতা। কোথাও টানা ২৫ দিনের দীর্ঘ ছুটি মিলছে, আবার কোথাও এই অবকাশ সীমাবদ্ধ থাকছে মাত্র ১০ দিনের মধ্যে। সরকারি শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হচ্ছে ৩ জুন থেকে। নিয়ম অনুযায়ী এসব বিদ্যালয়ে পাঠদান শুরু হবে ২৩ জুন থেকে। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা পাচ্ছেন টানা ২১ দিনের ছুটি।

তবে এরইমধ্যে মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়েছে গত ১ জুন থেকে। যা চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২২ জুন থেকে পুনরায় পাঠদান শুরু হবে। ফলে এ স্তরের শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি পাচ্ছেন।

আরও পড়ুনঃ   রোমাঞ্চকর প্রত্যাবর্তনে ব্রাজিলকে হারিয়ে জাপানের ইতিহাস

অন্যদিকে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে শুধুমাত্র ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালীন অবকাশ অন্তর্ভুক্ত না থাকায় এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হবে ৩ জুন এবং শেষ হবে ১২ জুন। ফলে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পাচ্ছেন মাত্র ১০ দিনের ছুটি।

মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিলছে সবচেয়ে দীর্ঘ ছুটি। সরকারি আলিয়া মাদরাসাসহ বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে এবং তা চলবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে পাঠদান শুরু হবে। ফলে মাদরাসা পর্যায়ে শিক্ষার্থীরা উপভোগ করছেন সর্বোচ্চ ২৫ দিনের অবকাশ।

আরও পড়ুনঃ   ছাদ ঢালাইয়ের মধ্য দিয়ে কাঠামো দৃশ্যমান হতে শুরু করেছে রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে এবং চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। এতে করে মোট ছুটি দাঁড়াচ্ছে ২১ দিন।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জির আলোকে এবারের এই ছুটি নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থা বহুমাত্রিক হওয়ায় ছুটির সময়েও স্তরভেদে কিছুটা বৈচিত্র্য থাকছে। তবে চেষ্টা করা হয়েছে যেন সকল স্তরের শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের আনন্দ ও গ্রীষ্মের অবকাশ সমভাবে উপভোগ করতে পারেন।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১০

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১১

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১২

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৩

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৪

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৬

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৯

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

২০

Design & Developed by: BD IT HOST