১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

পানিতে তলিয়ে থাকা গরিব কৃষকদের পাকা ধান কেটে দিলেন কৃষকদল

হেলাল উদ্দীন, বাগমারা : উত্তর জামালপুর গ্রামের গরিব কৃষক বাবলু হোসেন প্রায় ১২ কাঠা জমির পাকাধান কাটতে পারছিলেন না। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পানিতে ধানগুলো ডুবে গেছে। শ্রমিকের মজুরিও বেশি। এনিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। তবে আজ সকালে এক ঝাঁক লোক এসে খেত থেকে পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এজন্য কোনো মজুরিও পরিশোধ করতে হয়নি। শুধু বাবলু হোসেন নন, তাঁর মতো আরও আটজন চাষি এই সুবিধা পেয়েছেন। জাতীয়তাবাদী কৃষক দলের নেতারা বিনা মজুরিতে কৃষকদের ধান খেত থেকে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার বোরো খেতে পানি জমে যায়। পাকা ধান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েন। ধানকাটা শ্রমিকদের মজুরি বাড়ার পাশাপাশি সংকটও দেখা যায়। এতে করে বিপাকে পড়েন গবির কৃষকেরা। উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের ভরট্ট, উত্তর জামালপুর, শিমলা ও উত্তর জয়পুর গ্রামের গরিব কৃষকেরা বেশি ভোগান্তিতে পড়েন। নিচু এলাকা হওয়াতে খেতের পাকাধানগুলো তলিয়ে যায়। বিষয়টি রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম সমাপ্তের নজরে আসেন। তিনি সংগঠনের স্থানীয় নেতাদের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া এবং গরিব কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তাঁর এই নির্দেশনা পেয়ে কৃষক দলের নেতারা মাঠে নামেন। গতকাল শনিবার বিকেল থেকে এই কাজ শুরু করেছেন। আজ রোববারও কৃষকদলের নেতা-কর্মীদের এই তৎপরতা দেখা যায়।

আরও পড়ুনঃ   বিপিজেএ রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন পত্র উত্তোলন ও জমা

কাল শনিববার বিকেলে ভরট্ট গ্রামের স্থানীয় বিলে বিশেষ টি শার্ট পরে কয়েকজনকে ধান কাটতে দেখা যায়। এসময় মহিবুল ইসলাম রনি নামের একজনকে হাতে কাস্তে নিয়ে এগিয়ে আসতে দেখা য়ায়৷ তিনি নিজেকে কৃষকের সন্তান ও শিক্ষক পরিচয় দিয়ে বলেন, গরিব কৃষকদের দুর্দশা দেখে এবং জেলা কৃষক দলের সভাপতির নির্দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধান কাটতে আমরা ৫০ জন কৃষক নেতা মাঠে আসছি। গবির কৃষকদের ধান কাইট্যা বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এরই মধ্যে আট বিঘার ধান কাটা হয়েছে। এটা কোনো ফটো সেশন বা নিজেদের জাহির করার জন্য নয়। প্রকৃত কৃষকদের পাশে দাঁড়ানোই উদ্দেশ্য।

আরও পড়ুনঃ   জাকেরের ক্যাচ ছেড়ে রোহিতের রেকর্ড, অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া

এসময় আরও কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, গরিব কৃষকদের ধান ঘরে পৌঁছে না দেওয়া পর্যন্ত তাঁরা ফিরবেন না। খেতের পাশে থাকা ভরট্ট গ্রামের কৃষক গোলাম মোস্তফা (৫০) বলেন, “বৃষ্টির পানিতে খেতের পাকা ধান মাটিতে পড়ে গেছিল। পাইট (শ্রমিক) পাওয়া যাচ্ছিল না, কিষক দলের নেতারা আইস্যা, ধান কাইটা বিপদ থাইক্যা রক্ষা করিল।” এমন মন্তব্য কৃষক রফিকুল, সোহেল রানা, আবদুস সামাদ, জামাল হোসেনসহ কয়েকজনের।

সোনাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিক্ষক আয়নাল হক বলেন, কৃষক দলের নেতাদের কাজটা ভালো লেগেছে, আমি নিজেও অংশ নিয়েছি। গরিব কৃষকদের উপকার হলো।

বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, হঠাৎ করে বৃষ্টিতে ও বিলে পানি প্রবেশ করার কারণে পাকা ধান তলিয়ে গেছে। সোনাডাঙ্গার নিম্নাঞ্চলে এমন অবস্থা হয়েছে। তবে এভাবে গরিব কৃষকদের পাশে দাঁড়ানোর কারণে উপকার হয়েছে। মুজুরি বৃদ্ধি পাওয়াতে গবির কৃষকেরা বেশি সমস্যায় পড়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST