১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ফিফা র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট খোয়াল ব্রাজিল-আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক : বিশ্ব ফুটবলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেপ্টেম্বর উইন্ডোতে খেলা ছিল প্রায় সবকটি সদস্য দেশের। আর তার ভিত্তিতেই এবারের র‌্যাঙ্কিং করা হয়েছে। যদিও শীর্ষ ১৫–এর ভেতর থাকা দলগুলোর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে দুটি ম্যাচের মধ্যে একটি করে হারায় পয়েন্ট খুইয়েছে নম্বর ওয়ান আর্জেন্টিনা ও পাঁচ নম্বরে থাকা ব্রাজিল। ভুটানের কাছে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করা বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে।

আজ (বৃহস্পতিবার) হালানাগাদকৃত নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে দুই ধাপ পিছিয়ে জামাল ভূঁইয়ার দল এখন ১৮৬ নম্বরে নেমে গেছে। সবশেষ ফিফা উইন্ডোতে ভুটান সফরে প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতলেও দ্বিতীয়টিতে একই ব্যবধানে হেরে যায় হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

আরও পড়ুনঃ   Football World Cup: Which teams have qualified for Qatar 2022?

পয়েন্ট তালিকার শীর্ষ ১৫ অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ১৮৮৯.০২ পয়েন্ট নিয়ে রয়েছে এক নম্বরে। গত জুলাই মাসে প্রকাশিত আগের র‍্যাঙ্কিংয়ে তাদের পয়েন্ট ছিল ১৯০১.৪৮। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চলতি মাসে দুটি ম্যাচ খেলে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসিবিহীন দলটি প্রথমটিতে চিলির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর কলম্বিয়ার মাঠে হেরে যায় ২-১ গোলে। যা প্রভাবে তারা ১২.৪৬ পয়েন্ট হারিয়েছে।

একইভাবে র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর স্থানে অপরিবর্তিত রয়েছে ব্রাজিল। একইসঙ্গে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের হারিয়ে খোঁজার কাজটা এখনও অব্যাহত রেখেছে। বাছাইয়ের খেলায় ইকুয়েডরের বিপক্ষে কষ্টসাধ্য জয়ের পর প্যারাগুয়ের কাছে হেরে যায় ১-০ গোলে। ফলে দরিভাল জুনিয়রের শিষ্যরা ১৩.৫৯ পয়েন্ট খুইয়েছে।

আরও পড়ুনঃ   ফরিদপুরে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ফিফা র‌্যাঙ্কিংয়ের সেরা দশে যথারীতি নিজেদের অবস্থান ধরে রেখেছে যথাক্রমে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল, কলম্বিয়া ও ইতালি। ১১ থেকে ১৫ নম্বরে একে একে অবস্থান করছে দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে, ক্রোয়েশিয়া, চারবারের বিশ্বকাপজয়ী জার্মানি, মরক্কো ও সুইজারল্যান্ড।

হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ব্রুনাই ও সামোয়ার। দুই দলই সাত ধাপ করে এগিয়েছে। ব্রুনাই ১৮৩ ও সামোয়া ১৮৫ নম্বরে উঠে এসেছে। সবচেয়ে বেশি অবনমন হয়েছে সবশেষ বিশ্বকাপের আয়োজক কাতারের। তারা নেমে গেছে ৪৪ নম্বরে। সবচেয়ে বেশি পয়েন্ট (৩৫.২) লাভ করেছে বলিভিয়া। এ ছাড়া সর্বোচ্চ পয়েন্ট (২৬.৯৯) খুইয়েছে অন্যতম এশিয়ান জায়ান্ট অস্ট্রেলিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST