১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাশিয়ায় রেল লাইনের ওপর সেতু ধসে ৭ জনের প্রাণহানি, আহত ৩০

অনলাইন ডেস্ক : ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। মস্কো রেলওয়ে কর্তৃপক্ষ এ দুর্ঘটনাকে ‘অবৈধ হস্তক্ষেপ’ বলে অভিযোগ করেছে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ এ তথ্য জানিয়েছেন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে জানিয়েছেন, ‘রেল লাইনের ওপর একটি সেতু ধসে পড়ার ফলে সাতজন নিহত এবং দুই শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। তিনি বলেন, আহতদের ব্রায়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ   ভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ৯

মস্কো রেলওয়ে জানিয়েছে, ‘পরিবহন পরিচালনায় অবৈধ হস্তক্ষেপের ফলে একটি সেতুর স্প্যান ভেঙে পড়ার কারণে ক্লিমোভো এবং মস্কোর মধ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে’। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মী অভিযান শুরু করে।

মস্কো রেলওয়ে টেলিগ্রামে জানিয়েছে, ব্রায়ানস্ক অঞ্চলের পিলশিনো এবং ভাইগোনিচি স্টেশনে স্থানীয় সময় গত রাত ১০টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কোর দিকে যাচ্ছিল। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

আরও পড়ুনঃ   ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন

সংস্থাটি আরো জানিয়েছে, এই দুর্ঘটনার ফলে অন্যান্য ট্রেন চলাচলের ওপর প্রভাব ফেলেনি।

রাশিয়ার কর্তৃপক্ষের অনলাইনে প্রকাশিত ছবিতে সেতুর একটি ধসে পড়া অংশ এবং ক্ষতিগ্রস্ত যানবাহন দেখা যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST