২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পাঁচ বছরে ইসির নির্বাচনী মামলা ৭২০টি

অনলাইন ডেস্ক : গত পাঁচ বছরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে ৭২০টি মামলা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, মামলাগুলোর মধ্যে কিছু আছে উচ্চ আদালতে। কিছু আছে জেলা নির্বাচনী ট্রাইব্যুনালে। ২০২০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মামলাগুলো হয়েছে, যার মধ্যে অল্প কিছু মামলা নিষ্পত্তি হয়েছে। অধিকাংশই অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

আরও পড়ুনঃ   ম্যারাডোনার ৭ চিকিৎসকের বিচার শুরু, কেমন শাস্তি হতে পারে

ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলামের তৈরি করা এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতে মামলা হয়েছে ১৩২টি। ওই নির্বাচনে জেলা বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে হয়েছে দুটি মামলা। এছাড়া বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের মামলা আছে ১৪টি, উপজেলা নির্বাচনসংক্রান্ত ২৮টি, পৌরসভা নির্বাচনসংক্রান্ত ৪৬টি মামলা হয়েছে। আর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মামলা হয়েছে ৫৯০টি।

আরও পড়ুনঃ   ভারতের ওপর তীব্র ক্ষোভ ঝাড়লেন কামরান আকমল

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করা হলে বিভিন্ন সময় সংস্থাটি মামলা লড়ে থাকে। তবে সেজন্য কমিশনের অনুমোদনের প্রয়োজন হয়। স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আলোচনা শুরু হওয়ায় বিভিন্ন নির্বাচনী মামলাগুলোও খতিয়ে দেখছে ইসি। যে কারণে মাঠ পর্যায়ে তথ্য চাইলে ৭২০টি মামলার তথ্য ওঠে আসে কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদনে।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST