২৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিপিএল দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারছেন আফগান তারকা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবি। টি-টোয়েন্টি ফরম্যাট হলেও বিপিএল দিয়ে তিনি আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছেন। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ (শনিবার) এমনটাই বলছিলেন নবি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এই আফগান অলরাউন্ডারের ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের কথা রয়েছে।

টি-টোয়েন্টির মাঝেই ভিন্ন ফরম্যাটের প্রস্তুতি প্রসঙ্গে নবি জানান, ‘এটা পুরো ভিন্ন এক কন্ডিশন। তবে এখন ফোকাস বিপিএলে। এখান থেকে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবব। তবে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। শরীর, মন ও ফিটনেস যেন ঠিক থাকে। পরবর্তী টুর্নামেন্টের ফরম্যাটটা ওয়ানডে। ১০০ ওভারের ম্যাচ নিয়েও ভাবতে হচ্ছে। এ কারণে ফিটনেস নিয়ে বেশি কাজ করছি। বাংলাদেশে লম্বা সময় ব্যাটিং-বোলিং করছি, যা সামনে কাজে লাগবে।’

আরও পড়ুনঃ   ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদারের ইন্তেকাল

একসঙ্গে নিজেকের দুই ফরম্যাটের জন্যই প্রস্তুত করছেন মোহাম্মদ নবি, ‘এটা পুরোটাই মানসিকতার ব্যাপার। ওই যে বললাম, নিজের শরীরকে ওয়ানডের জন্য তৈরি করছি। জিম করছি, প্র্যাকটিস করছি, লম্বা সময় ধরে ব্যাটিং-বোলিং করছি। যাতে বিপিএলের প্রস্তুতিও হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিরও হয়। প্রথম লক্ষ্য বিপিএল, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি।’

এবারের বিপিএল খেলতে আসার সময় ছেলেকেও সঙ্গে করে নিয়ে এসেছেন নবি। দেশে ফেরার আগে এখানকার সময়টা সে উপভোগ করছে বলেও জানান তিনি, ‘ও বাংলাদেশ খুব উপভোগ করছে। আমার সঙ্গে নিয়মিত অনুশীলনেও আসছে। সে এক সপ্তাহের জন্য এসেছিল। ঘরে ফিরে গেছে, স্কুলে যাচ্ছে। বাংলাদেশে বেশ উপভোগ করেছে সে। শারজায় একটা একাডেমিতেও যায়। ক্রিকেটটা ভালোবাসে।’

আরও পড়ুনঃ   জাতীয় বাজেট ঘোষণা আগামী ২ জুন, হবে সরাসরি সম্প্রচার

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর অনুষ্ঠিত হবে। পাকিস্তানের তিনটি (লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি) এবং দুবাইয়ের (কেবল ভারতের ম্যাচ) একটি ভেন্যুতে এই লড়াইয়ে নামবে ৮টি দেশ। আইসিসির এই মেগা টুর্নামেন্টে আয়োজক পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আফগানিস্তানের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST