২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াডে নেই নেইমার-রদ্রিগো, ডাক পেলেন কারা?

অনলাইন ডেস্ক : কোচ আনচেলত্তির নাগাল পাওয়া খুব একটা সুবিধার না, সেটা হয়ত প্রথমেই টের পেয়েছে ব্রাজিলের গণমাধ্যমগুলো। আনচেলত্তি কোচ হয়ে আসার আগেই অস্কার এবং নেইমার জুনিয়রকে নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গিয়েছিল দেশটির গণমাধ্যমে। কিন্তু, প্রথম স্কোয়াডে কাউকেই রাখলেন না ইতালিয়ান এই কোচ।

ব্রাজিলে প্রথম দিনে নেমেই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। দুটি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সদ্য সাবেক কোচ। আর দলে জায়গা ব্রাজিল ফুটবলের বড় তারকা নেইমার।

আরও পড়ুনঃ   কুইজ, প্রশ্ন আর বাস্তব গল্পে শিক্ষার্থীরা শিখলো তথ্য অধিকারের গুরুত্ব

নেইমারের সঙ্গে আনচেলত্তির প্রথম স্কোয়াড মিস করে গেছেন আনচেলত্তিরই রিয়াল শিষ্য রদ্রিগো গোজ। তবে আরেক সাবেক রিয়াল তারকা ক্যাসেমিরোকে ফেরানো হয়েছে স্কোয়াডে। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার প্রায় এক বছর পর ফিরলেন জাতীয় দলে।

গোলরক্ষক
আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), উগো সুজা (করিন্থিয়ানস)

ডিফেন্ডার
আলেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো); বেরালদো , মারকিনিওস (পিএসজি); আলেক্সসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)

মিডফিল্ডার
আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গেরসন (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড
এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল), মাথেইয়াস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহাম)।

আরও পড়ুনঃ   রাজশাহীতে কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাতে কাজ করার আগ্রহ প্রকাশ ইন্দোনেশিয়ার

ব্রাজিলের নতুন স্কোয়াডে নতুন প্রতিভাদের প্রতি আস্থা দেখিয়েছেন কোচ আনচেলত্তি। লিও ওস্তিজ, ভ্যান্ডারসনদের পাশাপাশি মিডফিল্ডের প্রায় প্রত্যেকেই তরুণ মুখ। স্ট্রাইকিং জোনেও মার্তিনেলি, কুনিয়াদের রেখেছেন তিনি।

দল ঘোষণার আগে রিও ডি জেনিরোতে ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় আনচেলত্তিকে। ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে আনচেলত্তি বলেন, ‘বিশ্বের সেরা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার সামনে অনেক বড় কাজ, আশা করি ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১০

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১১

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১২

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৩

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৬

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৭

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৮

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৯

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

২০

Design & Developed by: BD IT HOST