৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

তাপপ্রবাহ ও বজ্রপাতের সময়ে প্রাণিসম্পদ দপ্তরের সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার : তীব্র তাপপ্রবাহ শুরু না হলেও রাজশাহীতে এরই মধ্যে মাঝারি তাপপ্রবাহ বইতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর সামনে তীব্র তাপ প্রবাহের পূর্বাভাস জানাচ্ছে। আবার বজ্রপাতের খবর নিয়মিত আসছে। এ অবস্থায়, তাপপ্রবাহ ও বজ্রপাতের এ সময়ে বিভিন্ন প্রাণীদের সুরক্ষায় প্রাণিসম্পদ দপ্তর নানা সতর্কবার্তা জানাচ্ছে।

তাপ প্রবাহজনিত ধকল সহনীয় করতে গবাদি পশু ও পোল্ট্রির ঘর শীতল রাখার পরামর্শ দিয়েছে দপ্তরটি। শেডের চালে ভেজা চট, বস্তা বা কাপড় বিছিয়ে দিলে এবং সময়ে সময়ে তাতে পানি ছিটিয়ে ভিজিয়ে দিলে ঘর শীতল থাকবে। ঘরের ভিতরে ভেজা চট বা কাপড় ঝুলিয়ে রাখলেও তা ঘরের ভিতরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। প্রাণিসম্পদ দপ্তরের মতে, ঘরের ভিতর পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করা, প্রয়োজনে ফ্যান ব্যবহার করা, গবাদি পশুকে দিনে একাধিকবার গোসল করানো বা পাইপের সাহায্যে পানি ছিটিয়ে ভিজিয়ে দেওয়া জরুরি।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার মৃত্যুতে তিন উপদেষ্টার শোকবইয়ে স্বাক্ষর

সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সময়ে আবদ্ধ ঘরে বা গোয়াল ঘরে না রেখে পশুকে প্রাকৃতিক ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। দিনের অতিরিক্ত গরমের সময়ে খাদ্য সরবরাহ কমিয়ে, শীতল সময়ে তা বাড়িয়ে দিতে হবে। প্রচন্ড গরমে যথাসম্ভব কৃমিনাশক ব্যবহার বা টিকা প্রদান কিংবা গবাদি প্রাণী পরিবহন পরিহার করতে হবে। গবাদি পশুকে খড় বা অতি পরিপক্ক শক্ত আঁশযুক্ত খাবার সরবরাহ না করে নরম কচি ঘাস দিতে হবে।

আবার ঘাস কাটা বিষয়েও সতর্কবার্তা রয়েছে। বজ্রপাতের পরে, দিনের প্রথম বৃষ্টির পরে এবং মেঘলা আবহাওয়ায় গরুর জন্য ঘাস কাটা যাবে না। কাটলেও ঘাস অবশ্যই ২ বা ৩ ঘণ্টা রোদে রেখে তারপর খাওয়াতে হবে। কারণ বজ্রপাতের পরে অথবা প্রথম বৃষ্টির পরে ঘাসে অতিরিক্ত বিষাক্ত নাইট্রেট জমা হয়। যে কারণে পোষা প্রাণীর পেট ফাঁপা, পাতলা পায়খানা, বিষক্রিয়াসহ একাধিক সমস্যা হতে পারে, এমনকি নাইট্রেট বিষক্রিয়ায় মারাও যেতে পারে। এক্ষেত্রে ঘাস কম পরিমাণে দেওয়া, অর্ধ শুকনো অবস্থায় খাওয়ানো, অর্ধেক ঘাস আর অর্ধেক খড় মিশিয়ে খাওয়ানো উত্তম। ঘাসের মূল ও কাণ্ডে নাইট্রেটের পরিমাণ পাতার চাইতে বেশি থাকায় গবাদি পশুকে যতসম্ভব কাণ্ড ও মূল খাওয়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   রাবিতে জুলাই স্মৃতি চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন

এছাড়া জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ করতে বলা হয়েছে প্রাণিসম্পদ দপ্তরের সতর্কবার্তায়।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST