২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান পরমাণু সংঘাত থেকে ‘অনেক দূরে ছিল’: জয়শঙ্কর

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক উত্তেজনায় ভারত-পাকিস্তান পরমাণু সংঘাত থেকে ‘অনেক দূরে ছিল’ বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। জামার্নির একটি সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ভারত শুধু পাকিস্তানের ‘সন্ত্রাসী অবকাঠামো’ টার্গেট করে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন জয়শঙ্কর।

সদ্য সমাপ্ত জার্মানি সফরের সময় ‘ফ্রাঙ্কফুর্টার অলগেমেইন জেইতুং’ সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেছেন, ‘পাকিস্তানে সন্ত্রাসবাদ একটি খুবই উন্মুক্ত বিষয়। দুই দেশের মধ্যে সংঘর্ষের ফলে পরমাণু সমস্যা তৈরি হওয়ার কাহিনী সন্ত্রাসবাদের মতো ভয়ঙ্কর কার্যকলাপকে উৎসাহিত করে।’

ভারতের সরকারি বার্তা সংস্থা ‘পিটিআই’ এই খবর জানায়।

আরও পড়ুনঃ   কুয়েতে ভবনে আগুন লেগে ৩৫ জনের মৃত্যু

সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, ভারত ও পাকিস্তান পরমাণু সংঘাতের কতটা কাছাকাছি ছিল। এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘খুব, খুব দূরে। আমাদের টার্গেট ছিল সন্ত্রাসী অবকাঠামো। খুব পরিমাপ করে সাবধানতার সাথে এবং উত্তেজনা বৃদ্ধি না করার পদক্ষেপ ছিল।’

জয়শঙ্কর গত সপ্তাহে নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং জার্মানি সফরে গিয়ে পাকিস্তানে ‘সন্ত্রাসী স্থাপনাগুলোতে’ ভারতের হামলা সম্পর্কে আলোচনাকারীদের ব্রিফ করেছিলেন।

তিনি আরো বলেছেন, ‘কোনো পর্যায়েই পরমাণু স্তরে পৌঁছানো হয়নি। বিশ্বের এমন একটি কাহিনী আছে, যে আমাদের অংশে যা কিছু ঘটে তা সরাসরি পরমাণু সমস্যার দিকে পরিচালিত করে। এটি আমাকে অনেক বিরক্ত করে কারণ, এটি সন্ত্রাসবাদের মতো ভয়াবহ কার্যকলাপকে উৎসাহিত করে।’

আরও পড়ুনঃ   দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

গত মাসে জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীর হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ভারত ৭ মে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে।

পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলের নয়টি স্থানে ‘সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালানোর দাবি জানায় ভারত। পাকিস্তান পাল্টা হামলা চালায়। এর ফলে উভয় পক্ষই ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে এবং সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। টানা কয়েকদিনের সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত-পাকিস্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST