২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

গাজায় চিকিৎসা সহায়তা পৌঁছাতে ট্রাক প্রবেশের অনুমতি চায় ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক : ইসরাইল অবরোধ প্রত্যাহার করার পরও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র চিকিৎসা সহায়তাবাহী কোনো ট্রাক গাজায় প্রবেশ করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা।

জেনেভা থেকে এএফপি জানায়, গত দুই মাসেরও বেশি সময় অবরোধের মুখে থাকা গাজা উপত্যকায় সামান্য পরিমাণে সহায়তা প্রবেশ করতে শুরু করেছে। তবে ডব্লিউএইচও’র ট্রাকগুলো এখনও প্রবেশের অনুমতি পায়নি বলে জানিয়েছেন সংস্থাটির পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক পরিচালক হানান বালখি।

তিনি বলেন, ‘গত ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় হু’র কোনো চিকিৎসা সহায়তাবাহী ট্রাক প্রবেশ করতে পারেনি। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।’

জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরা শুধু বর্তমানে পরিচালিত সহায়তা কার্যক্রম নিয়ে নয়, বরং ভবিষ্যত প্রজন্মের ওপর এর যে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে, তা নিয়েও গভীরভাবে চিন্তিত।’

আরও পড়ুনঃ   করোনা টিকা কোভিশিল্ডে ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া

ইসরাইলের নতুন করে হামাস ধ্বংসে অভিযানে নামার পর গত মার্চ থেকে শুরু হওয়া অবরোধ বিশ্বব্যাপী নিন্দার জন্ম দেয়। এই অবরোধের ফলে গাজায় চরম খাদ্য ও চিকিৎসা সংকট দেখা দেয়।

বালখি জানান, ‘গাজায় প্রবেশের জন্য প্রায় ৪০০ ট্রাক অনুমোদন পেয়েছে, তবে মাত্র ১১৫টি ট্রাকই প্রবেশ করতে পেরেছে। এর মধ্যে কোনো ট্রাকই গাজার উত্তরের অবরুদ্ধ এলাকায় পৌঁছায়নি এবং হু’র ট্রাকগুলো একটিও ঢুকতে পারেনি।’

তিনি জানান, বর্তমানে সীমান্তে ৫১টি চিকিৎসা সরঞ্জামবাহী ট্রাক অপেক্ষমাণ রয়েছে।

হু’র আঞ্চলিক জরুরি সহায়তা পরিচালক আহমেদ জুইতেন বলেন, তারা আশা করছেন সহায়তাবাহী ট্রাকগুলো শিগগিরই প্রবেশ করতে পারবে, তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুনঃ   ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক

ইসরাইলের এই নতুন অভিযান আন্তর্জাতিক মহলের সমালোচনার জন্ম দিয়েছে। স্পেনে অনুষ্ঠিত ইউরোপীয় ও আরব নেতাদের বৈঠকে এই যুদ্ধকে ‘অমানবিক’ ও ‘অর্থহীন’ আখ্যা দিয়ে অবসানের আহ্বান জানানো হয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের হামলায় ইসরাইলে ১,২১৮ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। এছাড়া ২৫১ জনকে জিম্মি করা হয়, যাদের মধ্যে এখনও ৫৭ জন গাজায় অবস্থান করছেন এবং ইসরাইলি সেনাবাহিনীর তথ্যমতে, এদের মধ্যে ৩৪ জন ইতোমধ্যেই মারা গেছেন।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গাজায় অন্তত ৩,৮২২ জন নিহত হয়েছেন। এতে করে চলমান যুদ্ধের মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,৯৭৭-এ, যাদের বেশিরভাগই বেসামরিক নগরিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST