২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

সচিবালয়ে ক্যু অব্যাহত থাকলে পরিণতি হবে হাসিনার মতো: হাসনাত

অনলাইন ডেস্ক : সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫ এর ৪টি ধারা বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সাবধান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। পাঁচ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে।’

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী জুড়ে শোক

এনসিপির অন্যতম শীর্ষ এ নেতা আরও লেখেন, ‘বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে। সুতরাং, সাবধান’

সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫ এর ৪টি ধারা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশে কর্মবিরতির ঘোষণাও দেওয়া হয়েছে। অনুমোদিত অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ   রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন- নুরুজ্জামান লিটন

আন্দোলনকারীদের দাবি, শৃঙ্খলাভঙ্গের জন্য বিভাগীয় মামলা না করে শুধু কারণ দর্শানোর নোটিশে চাকরিচ্যুতিসহ ৪টি ধারা যুক্ত হয়েছে নতুন অধ্যাদেশে। নতুন অধ্যাদেশের কারণে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্তের সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তারা।

গত ২২ মে সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। গত রোববার অধ্যাদেশটি গেজেট প্রকাশ হয়।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

১০

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১১

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

১২

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১৩

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১৫

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

১৬

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১৮

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১৯

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST