২৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

দীপিকাকে বাদ দিয়ে নতুন মুখ পেলেন পরিচালক

অনলাইন ডেস্ক : প্রভাস-অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোন সরে দাঁড়ানোর জল্পনা জোরদার হওয়ার পর, এবার ছবির নির্মাতারা খুঁজে পেলেন নতুন মুখ। ‘অ্যানিম্যাল’ ও ‘কবির সিং’-এর পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার এই বহুল প্রতীক্ষিত ছবিতে এবার মুখ্য ভূমিকায় দেখা যাবে তৃপ্তি দিমরিকে।

শনিবার নিজের ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করে ‘স্পিরিট’-এ নিজের উপস্থিতির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তৃপ্তি। তিনি লেখেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না… এই যাত্রার অংশ হতে পেরে কৃতজ্ঞ। ধন্যবাদ সন্দীপ রেড্ডি বাঙ্গা, আমি গর্বিত।’

আরও পড়ুনঃ   যতদিন পুরুষরা আইন বানাবেন ততদিন নারীরা নিরাপদ নন : রাইমা সেন

পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তৃপ্তিকে। তিনি লিখেছেন, ‘আমার ছবির প্রধান নারী চরিত্র এখন অফিসিয়ালি ঘোষিত।’

এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন প্রভাস ও তৃপ্তি। তাদের জুটি নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। পাশাপাশি, এটি তৃপ্তির দ্বিতীয় ছবি পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গা, প্রযোজক ভূষণ কুমার এবং প্রণয় রেড্ডি বাঙ্গার সঙ্গে। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন সুপারহিট ছবি ‘অ্যানিম্যাল’-এ, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর।

আরও পড়ুনঃ   মধ্যরাতে কার সঙ্গে ডেটে গেলেন কারিনা

কিছুদিন আগেই প্রকাশ্যে আসে খবর, দীপিকা পাড়ুকোন ‘স্পিরিট’ থেকে বেরিয়ে গিয়েছেন। সূত্রের খবর, অভিনেত্রীর বেশ কিছু শর্ত—যেমন দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ, মোটা অঙ্কের পারিশ্রমিক এবং ছবির লাভের একটি শতাংশ দাবি। আর এতেই পরিচালকের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। সদ্য মা হওয়া দীপিকা এখন নাকি কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতেই কম সময় কাজ করতে চাইছেন। আর সেই কারণেই তিনি এই প্রকল্প থেকে সরে আসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST