২৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

যন্ত্রণায় কাতর মিমি, বহুদিন ধরে ভুগছেন এই রোগে

অনলাইন ডেস্ক : টলিপাড়ায় খুবই পরিচিত মুখ মিমি চক্রবর্তী। তার অভিনয় বরাবরই প্রশংসিত দর্শকমহলে। কাজের ব্যস্ততা, শরীরচর্চা, পোষ্যদের সময় দেওয়ার ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন অভিনেত্রী।

নিজের ব্যক্তিগত মুহূর্তগুলোকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মিমি। সেরকমই শনিবার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে তার একাধিক ছবি রয়েছে। যার মধ্যে একটি ছবি দেখে বোঝা যাচ্ছে, মাইগ্রেনের সমস্যায় ভোগেন তিনি।

মিমির শেয়ার করা ছবিতে একদিকে যেমন দেখা যাচ্ছে, তার জিমের ছবি। অন্যদিকে মেদহীন স্বাস্থ্যও ধরা দিয়েছে ক্যামেরাতে। এর মধ্যে একটি ছবি ছিল, যেখানে নায়িকার চোখের ওপর আইস প্যাক লাগানো। এই ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, মাইগ্রেনের যন্ত্রণা যখন হতে শুরু করে।

আরও পড়ুনঃ   মেয়েকে পছন্দের খাবার খাওয়াতে কোথায় যান আনুশকা?

প্রসঙ্গত, মিমি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন বহু বছর ধরেই। গত বছরও অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানান, এই মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, অসম্ভব।

এটি সাধারণত একটি ক্রনিক রোগ। যা অনেক সময় বংশ পরম্পরায় হয়, আবার পরবর্তীকালেও হয়। অতিরিক্ত টেনশন, কাজের চাপ, মানসিক চাপ, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, রোদ বা ঠাণ্ডা ইত্যাদি বিভিন্ন কারণেই সাধারণত মাইগ্রেনে আক্রান্ত হন মানুষ। এর ফলে আক্রান্তের সাধারণ মাথাব্যথা হয়। সহ্য হয় না আলো, প্রবল আওয়াজ। মিমির মাইগ্রেন রয়েছে।

আরও পড়ুনঃ   গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও শাকিব সেরা অভিনয় করবেন : নাবিলা

শ্যুটিং থেকে শুরু করে একাধিক ফটোশ্যুট, অ্যাড শ্যুট, ছবির প্রচারসহ প্রতিদিনিই প্রচুর কাজের মধ্যে দিয়ে যেতে হয় মিমিকে। তবে খাওয়া-দাওয়া খুব একটা দেরিতে না হলেও সঠিক সময়েই করেন তিনি। সঙ্গে রয়েছে কড়া শরীরচর্চা। খুবই শৃঙ্খলাপরায়ন জীবন যাপন করে থাকেন মিমি।

খুব একটা টলিপাড়ার পার্টিতে দেখা মেলে না তার। কাজের ফাঁকে মিমি পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে বেশি ভালোবাসেন। কিছুদিন আগেই রক্তবীজ ২-এর শ্যুটিং শেষ করেছেন। এবার পালা এই ছবি মুক্তির। পাশাপাশি ডাইনি সিরিজেও মিমির অভিনয় খুবই প্রশংসা পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST