৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

১৭ বছরের অনীতকে অডিশনের লোভে ডাকা হয়, অতঃপর…

অনলাইন ডেস্ক : চলতি বছরে মুক্তি পাওয়া বলিউডে ব্যবসাসফল ছবি ‘সাইয়ারা’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান অনীত পাড্ডা। তবে তার ক্যারিয়ারের শুরুটা মসৃণ ছিল না। অভিনেত্রী জানান, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের সন্ধানে থাকাকালে কাজের তাড়নায় নানা বিপাকে পড়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনীত জানান, না বুঝেই তিনি একাধিক ভুয়া ওয়েবসাইটের ফাঁদে পড়ে যান। এসব ওয়েবসাইট তাকে অডিশনে ডাকার প্রলোভন দেখালেও কোনো ফল মেলেনি। কাজের জন্য সেই সময় তিনি প্রায় ৫০ থেকে ৭০টি প্রযোজনা সংস্থায় নিজের আবেদন ও ছবি পাঠিয়েছিলেন বলে জানান। সে সময় অনীতের বয়স ছিল মাত্র ১৭ বছর।

আরও পড়ুনঃ   মাধুরীর হাতে থুতু দেন আমির, অতঃপর...

এমনিতেই শোনা যায়, সিনেদুনিয়ার সন্তান না হলে বলিউডে নিজের স্থান তৈরি করা বেশ কঠিন। বলিউডের তথাকথিত ‘বহিরাগত’দের হন্যে হয়ে কাজ খুঁজতে হয়। এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন অনীতও। কাজের প্রয়োজন, যেখানে যেখানে সুযোগ আছে বলে মনে করেছিলেন, সর্বত্র চেষ্টা করতে থাকেন।

আরও পড়ুনঃ   বিয়ের শাড়ি পাল্টেই কোট-স্যুটে হিনা, বললেন- ‘কাজ সবার আগে’

মাত্র ১০ বছর বয়সে স্কুলের নাটকে অভিনয় করেন অনীত। ভেবেছিলেন অভিনেত্রী হবেন। কিন্তু, বন্ধুবান্ধব এবং বাবার সমর্থন পাননি। ফলে আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে শুরু করেন অনীত। অভিনেত্রী বলেন, “বহু দিন পর্যন্ত নিজেকে বলতাম, ‘এ সব ভাবা মানেও বোকার মতো কাজ’। স্বপ্ন দেখাও ছেড়ে দিয়েছিলাম।”

এরপরই ১৭ বছর বয়সে অভিনয়ের অডিশনের খোঁজ শুরু করেন তিনি; আর তিক্ত অভিজ্ঞতার শিকার হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST