১৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

‘পুড়িয়ে হত্যা’র ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ৩ দিন গণধর্ষণ, গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক : ঈদের দিন সন্ধ্যায় নানা বাড়ি যাওয়ার সময় রাস্তা থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে তিন দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বোনের দায়েরকৃত মামলায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১৪ এপ্রিল) রাতে শরীয়তপুরের নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া চার তরুণ হলেন দুদুল সরদার, তুষার মাঝি, শাকিব ও নাহিদ। গ্রেপ্তারকৃতদের বয়স ২০ থেকে ২১ বছর। এদের মধ্যে দুদুল সরদার ও তুষার মাঝি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে। তার বাবা নেই। মা ও বোনদের সঙ্গে থাকে সে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে নানার বাড়িতে যাওয়ার পথে তাকে চন্ডিপুর ভিআইপি মোড় এলাকা থেকে তুলে নিয়ে যায় দুদুল সরদার ও তুষার মাঝি নামে দুই তরুণ। ভুক্তভোগী কিশোরীকে তুলে নিয়ে সুরেশ্বর দরবার শরীফের ভক্তদের থাকার একটি টিনের ঘরে আটকে রাখা হয়। কিশোরীকে আটকের পর বৃহস্পতিবার ও শুক্রবার পালাক্রমে ধর্ষণ করে দুদুল সরদার ও তুষার মাঝি। এরপর শনিবার সকালে তারা আরও তিন তরুণকে ডেকে আনে। ওই তিন তরুণও কিশোরীকে ধর্ষণ করে। এরপর গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে একটি অটোরিকশায় উঠিয়ে দেয় অপহরণকারীরা।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে ছিনতাইকারীরা ট্রেনের ছাদ থেকে ফেলে দিলো যুবককে

বাড়ি ফিরে ভুক্তভোগী কিশোরী তার বোনদের কাছে ঘটনা খুলে বললে তারা তাকে নড়িয়া থানা পুলিশের কাছে নিয়ে যায়। নড়িয়া থানা পুলিশ শনিবার রাতে ওই কিশোরীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। আজ রোববার দুপুরে সদর হাসপাতালের এক নারী চিকিৎসক ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বড় বোন বাদী হয়ে নড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচ তরুণের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী বলেন, ঈদের দিন আমার নানা বাড়িতে বেড়াতে যাওয়ার সময় দুদুল ও তুষার মাঝি আমাকে মুখ চেপে অটোরিকশায় করে সুরেশ্বর দরবার শরীফের পাশে একটি টিনের ঘরে নিয়ে আটকে রেখে জোর করে ধর্ষণ করে। আমার মুখ চেপে রাখে। তারা আমাকে পুড়িয়ে মেরে ফেলার ভয় দেখায়। দুদুল ও তুষার আমাকে ধর্ষণ করার পরে শনিবার সকালে আরও তিন জন এসে আমাকে আবার ধর্ষণ করে। আমাকে যে ঘরে আটকে রাখা হয়, সেই ঘরের বাইরে পাহারায় লোক ছিল। এরপর আমি অসুস্থ্য হয়ে পড়লে আমাকে একটি অটোরিকশায় উঠিয়ে দেয় তারা। পরে বাড়িতে গিয়ে আমি আমার বোনকে সব ঘটনা খুলে বলেছি। আমি ওদের বিচার চাই।

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

মামলার বাদী ও ভুক্তভোগী ওই কিশোরীর বোন বলেন, আমরা গরিব মানুষ। মানুষের বাড়িতে কাজ করে খাই। আমার ছোট বোনটারে ওরা নির্যাতন করল। আমি ওদের এমন বিচার চাই, যেন আর কারও ওপর এমন নির্যাতন না হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এমন একটি বিষয় নিয়ে পুলিশ ও ওই কিশোরীর স্বজনরা হাসপাতালে কিশোরীকে ভর্তি করিয়েছে। তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ধর্ষণের বিষয়টি নিরক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরে বিস্তারিত বলতে পারব।

বিষয়টি নিয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গণধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। এমন অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন স্বীকারোক্তি দিয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST