২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় নারীর বিরুদ্ধে যুবকের পুরুষাঙ্গ কাটার অভিযোগ

হেলাল উদ্দিন, বাগমারা : রাজশাহীর বাগমারায় এক নারীর বিরুদ্ধে এক ব্যক্তির পুরুষাঙ্গে ধারাল অস্ত্র দিয়ে কাটার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ওই ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর মণ্ডলপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে। ওই নারীকে ধর্ষণের চেষ্টার সময় এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে৷

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে জাহিদুল ইসলাম স্বামী পরিত্যাক্তা এক নারীর (২৪) বাড়িতে যান। ওই নারী এসময় বাড়ির রান্নাঘরে অবস্থান করছিলেন। নারীকে একাকী পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় নারীর সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে পুরুষাঙ্গে আঘাত করলে কেটে যায়। এসময় জাহিদুলের চিৎকারে লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। রক্তক্ষরণ হতে থাকলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। লোকজন ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করেছে।
স্থানীয় লোকজনেরা জানান, ওই নারীর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর বাবার বাড়িতে থাকতেন। তাঁর স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন জাহিদুল। বিষয়টি তাঁর পরিবারকে জানানো হলেও তা আমলে নেয়নি।
অপর দিকে জাহিদুলের এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, মেয়েটি কৌশলে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছেন। এখন ধর্ষণের চেষ্টার অপবাদ দেওয়া হচ্ছে৷ তাঁরা আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি শুনেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি, গ্রেফতার ৫

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক তথ্যের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব : রাজশাহী বিভাগীয় কমিশনার

১

রাজশাহীর ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

২

রাসিক প্রশাসকের সঙ্গে জাহানারা শামসুদ্দিন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৩

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিচ্ছে রুয়েট

৪

নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

৫

বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

৬

বাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৭

পুঠিয়ায় সমবায় সমিতির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

৮

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

৯

গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১০

অটোরিকশাচালক হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী, ৪ মাদকসেবী গ্রেপ্তার

১২

রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ : অর্থমন্ত্রী

১৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৭

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা

১৮

রাজশাহীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৯

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST