২২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে লালপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে রহস্য জনক আগুন

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে লালপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে রহস্য জনক আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তবে, ওই আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও পুড়েগেছে একটি টেবিল, চেয়ার ও প্লাল্টিকের কয়েকটি মোড়া ও দেয়াল ঘড়ি। এঘটনা লালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে বিদ্যালয়ের আয়া মেনুকা বেগম বিদ্যালয়ে এসে অফিস কক্ষের জানালার ফাঁক দিয়ে আগুন দেখতে পাই। এসময় চিৎকার ও চেচামেচিতে স্থানীয়রা এসে আগুন নেভায়। বিদ্যালয়ে নৈশপ্রহরী হাকিম বাবু বলেন, আমি ফজরের আযানের পর বাড়ি চলে যায়, পরে শুনি বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর বেশি কিছু জানেন না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ   ৫ পেসার নিয়ে একাদশ ঘোষণায় পাকিস্তানের চমক

তানোর লালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, কে বা কারা কি কারনে আগুন দিযেছে তা নিশ্চিত করে কেউই বলতে পারছে না। তিনি বলেন, এই আগুন লাগানোর ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ করেছি, পুলিশ এসে পরিদর্শন করেছেন। আশা করছি এই আগুনের রহস্য উদঘাটন হবে।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, বিদ্যালয়ে আগুন লাগানোর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। প্রধান শিক্ষকের অভিযোগটি সাদারন ডায়েরী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST