২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বুধবার (২১ মে) সকালে চাঁঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী।

প্রধান অতিথির বক্তৃতায় আজাহার আলী বলেন, সন্তানের লেখাপড়ার খরচ হচ্ছে স্থায়ী বিনিয়োগ। আপনি যদি আপনার সন্তানের জন্য খরচ করেন তাহলে ভবিষ্যতে তা অনেক গুণ সুফল বয়ে নিয়ে আসবে।

তিনি বলেন, যেসব মায়েরা সন্তানের লেখাপড়ার সময় বলে তুমি পড় আমি পাশের বাসায় গেলাম, তাদের সন্তান হয়তো পড়ালেখা করে কিন্তুু বেশি মনোযোগী হয়না। সন্তানরা সঠিকভাবে পড়াশুনা করছে কিনা, সন্তান কার সাথে মিশে, সন্ধ্যার পর বাড়ী ফিরছে কিনা; সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং তার স্বাস্থ্যের প্রতি সুনজর দিতে হবে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

তিনি আরও বলেন, অল্প বয়সে ভালো ছেলে পাওয়া গেছে বলে বিয়ে দেয়ার প্রবণতা এ অঞ্চলে অনেক বেশি। এটি পরিহার করে বাল্য বিবাহ বন্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে চাঁঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. হাফিজুর রহমান, শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. আনোয়ারুল ইসলাম প্রমুখ ।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বন্যার পানিতে নেমে কৃষকের মৃত্যু

অনুষ্ঠানে বক্তাগণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বাল্য বিবাহের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহারসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST