১৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নগর ডিবি’র অভিযানে ৩০০ লিটার চোলাইমদ সহ গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ লিটার চোলাইমদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: হামিদুল মন্ডল রাব্বী (২৭) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনীর মো: ইউনুছ মন্ডলের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাত পৌনে ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম,পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: শারিফুর রায়হান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় শ্রী গণেশ ভূইয়া তপন তার বাড়িতে বিপুল পরিমান চোলাইমদ মজুত রেখে বিক্রি করছে।

আরও পড়ুনঃ   প্রশ্নফাঁস : সিআইডির অভিযানে আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ৯ টায় শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় শ্রী গণেশ ভূইয়া তপনের বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি হামিদুল মন্ডল রাব্বিকে গ্রেপ্তার করতে পারলেও অপর আসামি শ্রী গণেশ ভূইয়া কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে পলাতক আসামি শ্রী গণেশ ভূইয়া তপনের কাছ থেকে চোলাইমদ ক্রয় করছিলো। তারা দীর্ঘদিন যাবৎ চোলাইমদের ব্যবসা করে আসছে। পলাতক আসামি শ্রী গণেশ ভূইয়ার বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম থানায় ৬টি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST