১৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ঈদেই মুক্তি পাচ্ছে ‘ধামাল ৪’, ফের উঠবে হাসির ঝড়

অনলাইন ডেস্ক : আবারও বড় পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ধামাল’। চতুর্থ পর্বে মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন। ছবির নাম ‘ধামাল ৪’।

২০১৯ সালের ‘টোটাল ধামাল’-এ প্রথমবার দেখা গিয়েছিল তাকে। এবার নতুন গল্প, নতুন চরিত্র আর আগের মতোই মজার ছলে ফিরছে এই সিনেমা। মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ঈদে।

ধামাল সিরিজ মানেই হাসির ধামাকা, অ্যাকশন আর গানের মজা— যে কারণে এই ছবি ছোট-বড় সবাই একসঙ্গে দেখতে ভালোবাসে। ‘ধামাল ৪’-তেও সেই একই মজা বজায় থাকছে বলে জানিয়েছেন নির্মাতারা।

আরও পড়ুনঃ   কাঞ্চনের বাবা হওয়ার খবরে যা বললেন তার প্রাক্তন স্ত্রী

এই সিনেমায় অজয়ের সঙ্গে থাকছেন আগের পর্বের পরিচিত মুখ রিতেশ দেশমুখ, আর্জাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি। নতুন করে যুক্ত হয়েছেন সাঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশন।

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে, মালশেজ ঘাটে প্রথম দফার শুটিং হয়েছে, এখন দ্বিতীয় লটের শুটিং চলছে মুম্বাইতে।

২০০৭ সালে প্রথম ‘ধামাল’ মুক্তি পায়। তখন থেকেই এই সিরিজ দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। এরপর আসে ‘ডাবল ধামাল’ (২০১১) ও ‘টোটাল ধামাল’ (২০১৯)। তৃতীয় ছবিতে অজয়ের সঙ্গে ছিলেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, ইশা গুপ্তা ও বোমান ইরানি।

আরও পড়ুনঃ   মেকাপ ছাড়া ভাইরাল ৫০ বছরের মালাইকা

‘ধামাল ৪’ প্রযোজনা করছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত ও কুমার মঙ্গত পাঠক। প্রযোজনা সংস্থাগুলি হল দেবগন ফিল্মস, টি-সিরিজ, মারুতি ইন্টারন্যাশনাল ও প্যানোরামা স্টুডিওজ।

এই ছবির পাশাপাশি অজয়কে দেখা যাবে ‘সন অফ সরদার ২’-এ, যেখানে তার সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, মৃণাল ঠাকুর, জুহি চাওলা প্রমুখ। আরেকটি ছবিতে তিনি কাজ করছেন রাকুল প্রীত সিং ও আর মাধবনের সঙ্গে, ছবির নাম ‘দে দে প্যায়ার দে ২’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST