৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

স্বামী ও ননদের বিরুদ্ধে থানায় জিডি করলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক : স্বামী প্রশান্ত মোতওয়ানির ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন ‘মাতা কি চৌকি’ খ্যাত অভিনেত্রী মুসকান ন্যান্সি জেমস।

একই অভিযোগে অভিযুক্ত মুসকানের শাশুড়ি মোনা মোতওয়ানি ও ননদ অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। সম্পত্তি নিয়ে প্রতারণাসহ একাধিক অভিযোগ এনেছেন মুসকান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত ১৮ ডিসেম্বর মুম্বাইয়ের আম্বোলি থানায় ৪৯৮-এ, ৩২৩, ৫০৪, ৫০৬ ও ৩৪ নম্বর ধারায় একটি এফআইআর (জিডি) দায়ের করেন মুসকান

এফআইআরে মুসকান অভিযোগ করেন, তার শাশুড়ি ও ননদ সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করেছেন, যার কারণে স্বামীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছে।

আরও পড়ুনঃ   শিগগিরই দেখা যাবে পরীর ‘রঙিলা কিতাব’

এছাড়াও মুসকান তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। তার দাবি অতিরিক্ত মানসিক নির্যাতনের কারণে বেল পালসিতে আক্রান্ত তিনি। এই রোগের কারণে তার ফেসিয়াল প্যারালাইসিসও হয়ে গেছে।

মুসকানের আরও অভিযোগ, স্বামী, শাশুড়ি, ননদ তার থেকে দামি উপহার, টাকা দাবি করার পাশাপাশি সম্পত্তি নিয়ে প্রতারণা করেছেন।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে মুসকান বলেন, ‘হ্যাঁ আমি এই জিডি দায়ের করেছি, আইনি সহায়তা চেয়েছি। এইমুহুর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারব না, যেহেতু মামলা চলছে।’

মুসকান ও তার স্বামী প্রশান্ত মোতওয়ানি ২০২০ সালে বিয়ে করেন, তবে ২০২২ সালে তারা আলাদা হয়ে যান। গত দুই বছর ধরে তারা আলাদা থাকছেন।

আরও পড়ুনঃ   ব্রাইডাল লুকে ববির বিয়ে নিয়ে প্রশ্ন

এদিকে প্রশান্ত ও হাংসিকা এখনও এফআইআর নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

প্রসঙ্গত, মুসকান ন্যান্সি ‘থোড়ি খুশি থোড়ে গম’ সিরিয়ালের হাত ধরে ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ‘মাতা কি চৌকি’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান।

এছাড়াও ‘কোড রেড’, ‘ভারত কা বীর পুত্র – মহারাণা প্রতাপ’, ‘এজেন্ট রাঘব’ – ‘ক্রাইম ব্রাঞ্চ’ সহ আরও অনেক টেলিভিশন শোতে কাজ করেছেন মুসকান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST