১৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আগামী ১৮ মে টুর্নামেন্টের ফাইনাল। স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল নিজে একটি গোল করেছেন, আরেকটির যোগানদাতা তিনি। ৭৩ মিনিটে ফয়সালের কর্ণার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন আশিকুর রহমান। নেপালের ডিফেন্ডার ও গোলরক্ষক কোনো সুযোগ পাননি। ফয়সালের দারুণভাবে আশিকুরকে বল ফেলেছিলেন। আশিকুর চমৎকার দক্ষতায় ফিনিশিং করেন।

আরও পড়ুনঃ   নীরবতা ভাঙলেন ব্রাজিলের স্কোয়াডে জায়গা না পাওয়া নেইমার

সাত মিনিট পর এবার নিজেই গোল করেন অধিনায়ক। বক্সের মধ্যে ফয়সালের উদ্দেশ্যে বল বাড়ান মানিক। তিনি দুর্দান্তভাবে ফিনিশিং করে লিড ২-০ করেন।

নেপাল ৮৬ মিনিটে এক গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেয়। সংঘবদ্ধ আক্রমণে নেপাল বাংলাদেশের রক্ষণ ভেদ করে। গোলরক্ষক মাহিন এগিয়ে আসলে তার পাশ দিয়ে নেপালী ফুটবলার বল জালে পাঠায়। রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। নেপাল ম্যাচে সমতা আনার চেষ্টা করে ব্যর্থ হয়। বাংলাদেশ বেশ সতর্কতার সাথে খেলা শেষ করে বিজয়ের উল্লাস করে।

আরও পড়ুনঃ   চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রথমার্ধে বাংলাদেশ অবশ্য ভালো মানের ফুটবল খেলতে পারেনি। নেপাল প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যেতে পারত। ৩০ মিনিটে নেপালের একটি আক্রমণ সাইড পোস্টে লেগে ফেরত আসে। বাংলাদেশের গোলরক্ষক মাহিন একাধিকবার প্রথমার্ধে পরাস্ত হয়েছেন। নেপাল বল পজেশন ও আক্রমণে প্রথমার্ধে বেশ এগিয়ে ছিল। বাংলাদেশ কাউন্টার অ্যাটাক করলেও গোল পাওয়ার মত ছিল না। ৩২ মিনিটে বক্সের একেবারে উপরে ফ্রি কিক পেলেও বাংলাদেশ কাজে লাগাতে পারেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST