১৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

যেসব অভিনেত্রীর নাম জড়িয়েছে কালো জাদু বিতর্কে

অনলাইন ডেস্ক : যুগের সঙ্গে তাল মিলিয়ে চললেও কুসংস্কার যে সমাজের গভীরে বাসা বেঁধে আছে, তার প্রমাণ মেলে বলিউডের গ্ল্যামার জগতেও। নানা সময়ে কালো জাদু বা তুকতাকের মতো বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছেন বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী।

বিনোদন দুনিয়ায় আলো ঝলমলে চেহারার আড়ালে লুকিয়ে থাকা এসব গুঞ্জন নিয়ে বরাবরই ছিল ভক্তদের আগ্রহ। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন বলিউড অভিনেত্রীর দিকে উঠেছে কালো জাদু চর্চার অভিযোগ।

কঙ্গনা রানাওয়াত : বলিউডের ঠোঁটকাটা হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত যেন বিতর্কের আর এক নাম। একবার তার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন অভিযোগের আঙুল তুলেছিলেন কঙ্গনার দিকে। তার দাবি ছিল, সম্পর্কে থাকাকালীন কঙ্গনা নাকি তার উপর কালো জাদু করেছিলেন এবং তন্ত্র সাধনার মতো বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও কঙ্গনা এই অভিযোগকে উড়িয়ে দিয়ে রসিকতা করে বলেছিলেন যে ডাইনি বিদ্যা একটি পুরাতন প্রথা এবং ঘুরিয়ে তিনি এর পক্ষে মত দিয়েছিলেন।

আরও পড়ুনঃ   ১০টি করে গাছ লাগানোর আহ্বান সাবিলা নূরের

কিয়ারা আডবাণী : বলিউডের মিষ্টি নায়িকা কিয়ারা আডবাণীও এই তালিকা থেকে বাদ যাননি। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সিদ্ধার্থের দুই অনুরাগী কিয়ারার বিরুদ্ধে কালো জাদুর অভিযোগ তোলেন। তাদের দাবি ছিল, কিয়ারা নাকি সিদ্ধার্থকে বশ করেছেন এবং এর ফলে অভিনেতা নিজের ব্যাংক অ্যাকাউন্টও ব্যবহার করতে পারেন না। অবশ্য এই ভিত্তিহীন গুঞ্জনকে পাত্তা দেননি এই তারকা দম্পতি।

রিয়া চক্রবর্তী : সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের পাশাপাশি রিয়ার বিরুদ্ধে কালো জাদু করার মতো গুরুতর অভিযোগও উঠেছিল নেটপাড়ায়। যদিও পরে রিয়া নিজে এই প্রসঙ্গে বলেন যে তিনি নাকি প্রায়শই মজা করে নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলেন। তিনি জানান, ঘরে ঢুকলেই তিনি বুঝতে পারেন কে তাকে ডাইনি বা কালো জাদুকর ভাবছে আর কেই বা সাহসী এবং শক্তিশালী মনে করছে।

আরও পড়ুনঃ   রুনা খানের পর এবার সম্পত্তি ভাগ নিয়ে মুখ খুললেন দিতিকন্যা

পায়েল রোহতগি : অভিনেত্রী পায়েল রোহতগি নিজেই স্বীকার করেছিলেন যে তিনি তার কর্মজীবনে উন্নতির জন্য বশীকরণ পূজা করেছিলেন। ২০২২ সালে তিনি জানান, নানা রকম তন্ত্র সাধনা করলেও তিনি নাকি কাঙ্ক্ষিত ফল পাননি।

দিব্যাঙ্কা ত্রিপাঠী : টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর সম্পর্ক ভেঙেছিল অভিনেতা শরদ মলহোত্রের সঙ্গে। এই বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দিব্যাঙ্কা। শোনা যায়, শরদের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য নাকি তিনি কালো জাদুর সাহায্য নিতে চেয়েছিলেন। তবে হাজার চেষ্টা করেও সেই সম্পর্ক আর জোড়া লাগেনি।

বলিউডের এই অভিনেত্রীদের ঘিরে ওঠা কালো জাদুর গুঞ্জন বিতর্কের জন্ম দিলেও এর কোনোটিরই জোরালো প্রমাণ মেলেনি। তবে তারকাদের ব্যক্তিগত জীবন এবং এসব বিতর্ক নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই থাকে তুঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST