১৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তান সফর নিয়ে বিসিবিকে সরকারের সবুজ সঙ্কেত

অনলাইন ডেস্ক : চলতি মাসের ২৫ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে অনিশ্চয়তার মুখে পড়ে সিরিজটি। যুদ্ধবিরতির মধ্যে নতুন করে আবার বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল পিসিবি।

পাকিস্তান সফর নিয়ে অন্তর্বর্তী সরকারের অনুমতির অপেক্ষায় ছিল বিসিবি। আজ (বৃহস্পতিবার) সরকারের পক্ষ থেকে ‘সবুজ সঙ্কেত’ পাওয়া গেছে বলে জানা গেছে।

ঢাকা পোস্টকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানালেন, পাকিস্তানে যাওয়ার অনুমতি পাওয়া গেছে। এখন ক্রিকেটারদের সঙ্গে আলাপ আলোচনা শেষে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া বিদেশি কোচদেরও একটা বিষয় রয়েছে ক্রিকেটারদের পাশাপাশি।

আরও পড়ুনঃ   রুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা, ৫ দফা দাবিতে মহাসড়ক অবরোধ

মূল সূচি অনুযায়ী, বাংলাদেশ দলকে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। যদিও ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি এই লিগের বাকি অংশের শেষ হবে ২৫ মে।

এর প্রভাবে পিছিয়েছে বাংলাদেশ সিরিজের সূচিও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি তৈরি করেছে। যেখানে প্রথম ম্যাচ ২৭ মে এবং শেষ ম্যাচ ৫ জুনে নির্ধারিত করা হয়েছে।

আরও পড়ুনঃ   মিরপুর স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার পর্যবেক্ষক দল

উল্লেখ্য, পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপরই তাদের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় এটিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST