১৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

এনবিআর বিলুপ্তি একটি কসমেটিক সংস্কারমাত্র: মঈন খান

অনলাইন ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্তিকে ‘কসমেটিক সংস্কার’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বুধবার (১৪ মে) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক ও আইএমএফের প্রেসক্রিপশন প্রসঙ্গে আবদুল মঈন খান বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ বাংলাদেশের অর্থনীতির অনানুষ্ঠানিক প্রকৃতি সবসময় ঠিক বুঝতে পারে না। ফলে তাদের টেক্সটবুক প্রেসক্রিপশনগুলোর তাত্ত্বিক শক্ত ভিত্তি থাকলেও, এগুলো আমাদের আর্থিক ব্যবস্থার মূল সমস্যার কোনো বাস্তব সমাধান দিতে পারবে না।

আরও পড়ুনঃ   বোনের বিপক্ষে মনোনয়ন ফরম তুললেন ভাই

তিনি বলেন, ‘এনবিআর সম্পর্কিত আমাদের মূল সমস্যা হলো দুর্নীতি। সেক্ষেত্রে কেবল সাইন বোর্ডের পরিবর্তন অথবা রিব্র্যান্ডিং দেশের গুরুতর অসুস্থকর অবকাঠামোতে কোনো বাস্তব পরিবর্তন আনবে না।’

মঈন খান আরও বলেন, ‘এমনকি এনবিআরের সংশ্লিষ্ট কর্মীদের কাছে অর্থ উপদেষ্টা নিজেই আশ্বাস দিয়েছেন, তারা এই পরিবর্তনের দ্বারা প্রভাবিত হবে না। যদি এটাই সত্যি হয়, তাহলে পুনর্গঠনের এই ঢাকঢোল বাজানো কেবল একটি নিরর্থক উদ্যোগ ছাড়া আর কিছুই নয়।’

আরও পড়ুনঃ   নির্বাচনী প্রচারের প্রথম দিনে দাড়িপাল্লা মার্কার প্রচার মিছিল ও গণসংযোগে উৎসবের আমেজ

বিএনপির অন্যতম এই সিনিয়র নেতা বলেন, আমাদের কর ব্যবস্থার একটি সম্পূর্ণ সংস্কার করা আসলেই প্রয়োজন। যেখানে বিদ্যমান এই ব্যবস্থা যতটা কর রাজস্ব সংগ্রহ করছে, তার চেয়ে অনেক বেশি কর রাজস্ব ফাঁকি দিতে সাহায্য করছে বলেও শক্ত অভিযোগ রয়েছে।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

তামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধন

তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিব

রাজশাহীতে মোস্তফা হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন নগরবাসী : রাসিক প্রশাসক

নগরীতে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৮

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী 

১০

ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

১২

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

১৩

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

১৪

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

১৫

আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৬

পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

১৭

ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

১৮

পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

১৯

রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

২০

Design & Developed by: BD IT HOST