১৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

কান উৎসবে যাওয়া হলো না উরফির, হলেন রিজেক্ট!

অনলাইন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার কথা ছিল আলোচিত মডেল উরফি জাভেদের। কিন্তু শেষে এসে পণ্ড হলো সব! আর তা নিয়ে মন খারাপ করে ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করলেন।

উরফি জানান, দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন না তিনি। কারণ তার জীবনে বেশ কিছু জিনিস ঠিকঠাক চলছিল না; বারবার বাধার মুখে পড়ছিলেন।

সেই পোস্টে উরফি জাভেদ লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম। কোনো কিছু আপলোড করছিলাম না। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম বলে, আমাকে কোথাও দেখা যাচ্ছিল না। আমার ব্যবসাও ঠিক মতো কাজ করছিল না। আমি অনেক রকমের চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই আমাকে প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছে। ইন্ডে ওয়াইল্ডের মাধ্যমে কানে যাওয়ার সুযোগও পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত… আমার ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে। আমি কিছু মজাদার পোশাকের আইডিয়া নিয়ে কাজ করছিলাম, কিন্তু ভিসা প্রত্যাখ্যানের পর আমি এবং আমার টিম খুবই হতাশ হয়ে পড়ি।’

আরও পড়ুনঃ   হানিমুনে বলিউড অভিনেত্রীকে বিক্রির চেষ্টা করে বর

উরফি আরও লিখেছেন, ‘হয়তো আমার মতো, আপনারাও এই সময়ে প্রত্যাখ্যানের মুখোমুখি হচ্ছেন। যদি আপনাদের সঙ্গেও এমন কিছু ঘটে থাকে, তাহলে আমাকে বলবেন। রিজেক্টেড- এই হ্যাশট্যাগ দিয়ে আপনার গল্প আমার সঙ্গে ভাগ করে নেবেন, আমাকে ট্যাগ করবেন। আমি আমার ইনস্টাগ্রাম স্টোরিতে আপনার গল্প শেয়ার করব, যাতে আরও অনেক মানুষ অনুপ্রাণিত হন।’

আরও পড়ুনঃ   কীভাবে কটাক্ষের জবাব দিলেন ঝিলিক?

উরফি আরও লিখেছেন, ‘প্রত্যাখ্যানের পর ভেঙে পড়া এবং কান্নাকাটি করা ভীষণভাবে স্বাভাবিক, আর আমি নিজেও কাঁদি। কিন্তু তারপরে কী হয়? যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন, প্রতিটি প্রত্যাখ্যানের পেছনে একটা নতুন সুযোগ লুকিয়ে থাকে। আমাদের কেবল সেটা দেখে নিতে হবে। আমি আমার জীবনে অনেক প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছি, কিন্তু তবুও আমি থামিনি – আপনাদেরও থেমে যাওয়া উচিত নয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST