১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

সেনাদের সীমান্তে আনছে পাকিস্তান, নিচ্ছে হামলার প্রস্তুতি

অনলাইন ডেস্ক : পাকিস্তান তাদের সেনাদের সীমান্তের দিকে আনছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ভারত। শনিবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে ভারতীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্ণেল সোফিয়া কোরেশি এমন তথ্য জানান। পাকিস্তানের সেনাদের মুভমেন্টের প্রেক্ষিতে ভারতও যথাযথ প্রস্তুতি নিয়েছে বলে মন্তব্য করেন এ সেনা কর্মকর্তা।

তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি পাকিস্তানের সেনাবাহিনী তাদের সেনাদের সম্মুখ অভিযানে (সীমান্তে) আনছে। যা নির্দেশ করছে উত্তেজনা আরও বাড়াতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা।”

সোফিয়া আরও বলেন, “ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছে। পাকিস্তানের সব ধরনের বৈরিতার জবাব সফলভাবে দেওয়া হয়েছে। উত্তেজনা হ্রাস না করার যে প্রতিশ্রুতি ভারতের সশস্ত্র বাহিনীর রয়েছে সেটি আমরা আবারও পুনর্ব্যক্ত করছি, যদি পাকিস্তান সেনাবাহিনী এমন প্রতিশ্রুতি দেয়।”

আরও পড়ুনঃ   ভারতে বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধর

ভারতের এমন দাবির পর পাকিস্তান এখন পর্যন্ত নিশ্চিত করেনি তারা সেনাদের সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে কি না।

এদিকে শুক্রবার মধ্যরাতে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারত। এরপর পাকিস্তানও ভারতের বিরুদ্ধে হামলা চালানো শুরু করে। ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ নামে এই অভিযানে ভারতের বিভিন্ন বিমানঘাঁটি এবং সামরিক স্থাপনায় মিসাইল ছোড়ে তারা।

আরও পড়ুনঃ   ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হতে বললেন ট্রাম্প

জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের বাসিন্দারা জানিয়েছেন, পাকিস্তানের হামলার কারণে তাদের মধ্যে বেশ আতঙ্কের সৃষ্টি হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ‘‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজ পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমন্বিত শক্তিশালী হামলা চালিয়েছে।” তিনি জানান, ভারত যেসব সামরিক অবকাঠামো ব্যবহার করে পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে সেগুলো লক্ষ্য করেই পাকিস্তান হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তান তাদের নিরীহ মানুষের রক্তের বদলা নিয়েছে।

সূত্র: বিবিসি, আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১২

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১৪

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৫

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৬

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৭

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১৮

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৯

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

২০

Design & Developed by: BD IT HOST