৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল : দীপিকা

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাতৃত্বকাল নিয়ে নেটিজেনদের মাঝে বিতর্ক হয়েছে অনেক। তারা দাবি করেছিলেন, তার স্ফীতোদরটাই নাকি নকল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার গর্ভাবস্থায় নাকি তৈরি হয়েছিল জটিলতা।

কী ধরনের জটিলতা এবং সন্তান জন্ম দেওয়ার পরে কীভাবে আবার আগের চেহারায় ফিরছেন, সব নিয়েই আলোচনা করেছেন দীপিকা। গর্ভাবস্থা ও সন্তানধারণের পরে প্রতিটি পদক্ষেপ খুব বুঝে-শুনে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   আমাদের সন্তানকে সুস্থ পরিবেশে বড় হতে দিন, অনুরোধ কাঞ্চন-শ্রীময়ীর

গর্ভাবস্থার শেষ তিন মাস নাকি বেশ বেগ পেতে হয়েছিল তাকে। সেই সময়ে নিয়মিত যোগাভ্যাস করতেন তিনি। তবে শরীরে এত যন্ত্রণা হত যে নিজের শরীরের কিছু অংশ নতুন করে চিনেছেন। অভিনেত্রীর কথায়, ‘হঠাৎ করে আমার শরীরে কিছু অংশ নতুন করে চিনতে শুরু করলাম, কারণ সেই অংশগুলোয় ব্যথা করছে। তবে ওই পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল।’

সন্তান জন্ম দেওয়ার পরে সাঁতার থেকে শুরু করে কার্ডিয়ো করেছেন ওজন কমানোর জন্য। আপাতত কাজ থেকে কিছু দিন নিজেকে সরিয়ে রেখেছেন দীপিকা। ফের কবে কাজে ফিরবেন, সেই বিষয়েও তিনি নিশ্চিত নন। আপাতত জীবনের নতুন অধ্যায় নিয়েই তিনি ব্যস্ত।

আরও পড়ুনঃ   হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাবিনা ইয়াসমিন

পেশাদার অভিনেত্রী হিসেবে পরিচিত দীপিকা। তবে মা হওয়ার পরে আবার আগের ছন্দে কাজে ফিরতে পারবেন কি না তা নিয়েও নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা হচ্ছে রয়েছেন। কাজে ফিরলেও, আগে দুয়ার সঙ্গে সময় কাটিয়ে তারপরে কাজে সময় দেবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST