৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

র‍্যাঙ্কিংয়ে বেহাল দশা, সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটে পালাবদলের হাওয়া বইছে। বিগত দেড় দশক ধরে দেশের ক্রিকেটকে বয়ে নেয়া মুখগুলো একে একে হাঁটছেন অবসরের পথে। ২০২৫ সালেই অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। এদের মধ্যে মুশফিক এখন কেবল টেস্টই খেলছেন। আর সাকিব আল হাসান পরিবর্তিত বাংলাদেশে খেলার সুযোগ আদতেই পাবেন কি না– তা নিয়ে আছে প্রশ্ন।

এমন পালাবদলের প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেটের পারফরম্যান্সেও। ক্রমাগত বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে নেমে গিয়েছে বাংলাদেশ। গতকাল আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী চার রেটিং পয়েন্ট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গিয়েছে টাইগাররা। আর এটাই বাড়িয়ে দিয়েছে অন্য এক শঙ্কা।

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি অংশগ্রহণ নিয়েই এখন দেখা দিয়েছে প্রশ্ন। ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী উইজডেনের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওডিআই র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দলই যাবে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে (দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া)। তবে দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে ৯ম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে যাবে।

আরও পড়ুনঃ   দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সবশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী অবস্থান করছে ১০ম স্থানে। আবার ধীরে ধীরে কমে আসছে ওয়ানডে সংখ্যাও। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় অনেকটা সময়ই ওয়ানডে থেকে দূরে থাকতে পারে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে এরইমাঝে ওয়ানডে বাদ দিয়ে তার বদলে কেবলমাত্র টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবিষ্যতেও এমন কিছু হতে পারে পরিস্থিতি বিবেচনায় এনে।

যদিও আইসিসির এফটিপি বলছে, ২০২৭ সালের মার্চের আগে পর্যন্ত ২৯ ওয়ানডে খেলার সুযোগ পাবে ফিল সিমন্স শিষ্যরা। এর মাঝে ৮ ওয়ানডেতে প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। বাকি ২১ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ বিবেচনায় সিরিজগুলো বাংলাদেশের জন্য খুব একটা সহজ হচ্ছে না– তা সহজেই অনুমেয়।

আরও পড়ুনঃ   জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

দুর্বিপাকে ঘুরতে থাকা বাংলাদেশ এসব সিরিজে নিজেদের মেলে ধরতে না পারলে বেশ বড় রকমের বিপদই অপেক্ষা করছে। আশানুরূপ ফল না এলে খেলতে হতে পারে বিশ্বকাপের বাছাইপর্ব।

র‍্যাঙ্কিংয়ে আরও অবনতি বাংলাদেশ দলেরউল্লেখ্য, ২০২৭ সালে আফ্রিকা মহাদেশে বসবে বিশ্বকাপের আসর। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ের মাটিতে হবে সেই বিশ্বকাপ। সবমিলিয়ে ১৪ দল অংশ নেবে বৈশ্বিক এই আসরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী

তানোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

১০

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

১১

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

১২

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

১৩

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

১৪

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

১৫

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

১৭

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

১৮

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST