৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘৩০০’ ছুঁয়ে কোহলির যত রেকর্ড

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের শেষ দিকে এসেও বেশ ধারাবাহিক বিরাট কোহলি। চলমান আইপিএলেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। গতকাল শনিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিফটি করেছেন। এতে আসরে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন।

এদিন আরো বেশ কিছু রেকর্ড গড়েছেন কোহলি। বেঙ্গালুরুর হয়ে ৩০০টি ছক্কা হয়ে গেল তার। আইপিএলে একটি দলের হয়ের এর চেয়ে বেশি ছক্কা মারতে পারেননি আর কেউই। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেল (২৬৩)। এর পরে রয়েছেন রোহিত শর্মা (২৬২), কায়রন পোলার্ড (২৫৮) এবং মহেন্দ্র সিংহ ধোনি (২৫৭)।

আরও পড়ুনঃ   নির্বাচন আয়োজনে গুরুদায়িত্ব পালনে ব্যর্থতার অবকাশ নেই : সিইসি

টি-টোয়েন্টি ক্রিকেটে একটি মাঠে সর্বাধিক ছয় মারার রেকর্ডও গড়েছেন কোহলি। বেঙ্গালুরুতে কোহলি মেরেছেন ১৫৪টি ছয়। গেইল এই বেঙ্গালুরুতেই মেরেছেন ১৫১টি। পাশাপাশি মিরপুরে গেলের ১৩৮টি ছয় রয়েছে।

চেন্নাইয়ের বিপক্ষে আগে ৯টি ফিফটি ছিল শিখর ধাওয়ানের। শনিবার এই দলের বিপক্ষে কোহলি ১০ নম্বর ফিফটি করেছেন। ডেভিড ওয়ার্নার এবং রোহিত শর্মারও ৯টি করে ফিফটি রয়েছে চেন্নাইয়ের বিপক্ষে।

আরও পড়ুনঃ   রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের বেল্ট পরীক্ষা এবং বেল্ট ও সনদপত্র বিতরণ সম্পন্ন

চেন্নাইয়ের বিপক্ষে ১১৪৬ রান করেছেন কোহলি। পেছনে ফেলে দিয়েছেন ডেভিড ওয়ার্নারকে (১১৩৪)। ওয়ার্নার পাঞ্জাবের বিপক্ষে ১১৩৪ রান করেছেন।

আইপিএলে এই নিয়ে আট বার এক মৌসুমে ৫০০ এর বেশি রান করলেন কোহলি। যেখানে তিনি সবার আগে। টপকে গেলেন ওয়ার্নারকে। তৃতীয় কেএল রাহুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১০

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১১

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১২

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৩

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৪

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১৬

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

১৭

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

১৮

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

১৯

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

২০

Design & Developed by: BD IT HOST