১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

চারঘাট নন্দনগাছীতে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ কর্মসূচি, যার নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।

বিক্ষোভকারীরা ব্যানার-ফেস্টুন হাতে স্টেশন সংস্কার ও আন্তনগর ট্রেন থামানোর দাবি জানান। তাদের দাবি—সিল্ক সিটি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু করা।

প্রায় শতবর্ষ পুরনো নন্দনগাছী স্টেশনটি ২০১৫ সালের শেষ দিকে কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে কেবল দুটি লোকাল ট্রেন সেখানে থামে এবং একজন মাত্র পোর্টারম্যান কর্মরত আছেন।

আরও পড়ুনঃ   বিজয় দিবসে ছেলেদের পর এবার জয় পেল নারীরাও

অবরোধ চলাকালে রাজশাহী-ঈশ্বরদী রুটের একটি মেইল ট্রেন এবং চিলাহাটি-রাজশাহী রুটের বরেন্দ্র এক্সপ্রেসকে স্টেশনের আগে বাধ্যতামূলকভাবে থামানো হয়। প্রায় ১০–১৫ মিনিট বন্ধ থাকার পর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ট্রেনগুলোকে ছেড়ে দেওয়া হয়।

আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত দাবি মেনে না নিলে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। আবু সাইদ চাঁদ বলেন, “প্রয়োজনে আমরা নিজেরাই বিনা বেতনে জনবল দিয়ে স্টেশন চালু করব, কিন্তু যাত্রাবিরতি চাই।”

আরও পড়ুনঃ   আইন মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে গৃহীত কার্যক্রম

স্থানীয় বাসিন্দা ও আন্দোলনে অংশ নেওয়া মোজাম্মেল হক জানান, এই স্টেশন তিনটি উপজেলা—চারঘাট, বাঘা ও পুঠিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রাবিরতি দিলে ভোগান্তি কমবে এবং সরকার রাজস্ব পাবে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হক বলেন, দীর্ঘদিনের দাবির পরও ব্যবস্থা না নেওয়া হতাশাজনক।

সরদহ রেলস্টেশনের মাস্টার ইকবাল হোসেন জানান, অবরোধের কারণে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয়। তবে আন্দোলনকারীদের সঙ্গে রেল কর্তৃপক্ষ আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST