১২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

‘আক্রমণাত্বক ও রক্ষণাত্বক’ উভয় ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে -নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলে আজ শুক্রবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তারা আরও জানিয়েছেন, হামলায় ইরান ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। আর ইরানের এমন বড় হামলার শঙ্কার মধ্যে মন্ত্রীদের সঙ্গে বৈঠক বসছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে আরও বলেছেন, ইরান যদি ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে এটি ঠেকানো ইসরায়েলের জন্য ‘চ্যালেঞ্জিং’ হয়ে যাবে।

আরও পড়ুনঃ   জন্মহার বাড়াতে অফিসে কাজের ফাঁকে যা করার পরামর্শ পুতিন সরকারের

দখলদার ইসরায়েল জানিয়েছে তারা ‘আক্রমণাত্বক ও রক্ষণাত্বক’ উভয় ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলার পর করণীয় ঠিক করতে প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টসহ যুদ্ধকালীন মন্ত্রীসভার সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। এছাড়া বিরোধী দলীয় নেতা বেনি গান্তজের সঙ্গেও আলোচনা করবেন তিনি।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের দুই জেনারেলসহ সাত উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ওই হামলার প্রতিশোধ নিতেই সরাসরি ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।

আরও পড়ুনঃ   ৩৫০টিরও বেশি আসনে জয় পেতে যাচ্ছে মোদির এনডিএ

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরান ইসরায়েলের সেনাদের ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে। তবে তারা এও জানিয়েছেন, শেষ মুহূর্তে ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি অবশ্য জানিয়েছেন, ইসরায়েলে যে ইরান হামলা চালাবে এটির সত্যতা রয়েছে। তবে হামলার আকার এবং তীব্রতা কেমন হবে সে ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি।

এদিকে ইরানের হামলার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানি হামলার সময় তারা ইসরায়েলের পক্ষে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST