২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

শুটিংয়ের দৃশ্য ফাঁস, তাণ্ডবে শাকিবের সঙ্গে দেখা মিলল সাবিলার

অনলাইন ডেস্ক : আবারও রায়হান রাফীর সঙ্গে জুটি বেঁধে আসন্ন কোরবানি ঈদে ‘তাণ্ডব’ নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ইতোমধ্যেই দেশের কয়েকটি স্পটে চুটিয়ে চলছে এই সিনেমার শুটিং।

তাণ্ডবে শাকিবের নায়িকা কে থাকছেন, সেটা এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। তবে বিভিন্ন মহল থেকে শোনা গেছে, এই সিনেমায় শাকিবের সঙ্গে দেখা যেতে পারে জয়া আহসান, সাবিলা নূর, এমনকি ওপারের কোয়েল মল্লিককেও।

আরও পড়ুনঃ   নিপুণদের হারে ঈদের চেয়েও বেশি খুশি মুনমুন!

বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও সোমবার দুপুরেই নিশ্চিত হওয়া গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরই হচ্ছেন ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা। আর এ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন আলোচিত এই অভিনেত্রী।

তাণ্ডবে সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে!

জানা গেছে, ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে শাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন।

আরও পড়ুনঃ   ‘স্পিরিটে’ দীপিকাকে সরিয়ে দিমরি, নেপথ্যে কী

টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর ‘তাণ্ডব’-এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে শাকিব-সাবিলার নয়া ক্যামিস্ট্রি! ভক্তরাও এই জুটির কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করছেন।

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে। পরিচালনায় থাকছেন রায়হান রাফী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST