৯ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

যে কারণে প্রিয়াঙ্কার শুটিং সেটে বসে থাকতেন মা মধু চোপড়া

অনলাইন ডেস্ক : বর্তমানে বলিউডের থেকেও হলিউড সিনেমায় বেশি অভিনয় করতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে ক্যারিয়ারের শুরুটা এতটাও সহজ ছিল না তার জন্য। নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল প্রিয়াঙ্কাকে।

বলিউডে কাজ করার সময় ঠিক কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে? সেই বিষয়ে কথা বলেন অভিনেত্রীর মা মধু চোপড়া। একটি সাক্ষাৎকারে মধু জানান, মেয়ের জন্য সেটে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন মধু।

আরও পড়ুনঃ   সিনেমার জন্য বড় ঝুঁকি নিয়েছিলেন মাধুরী

মধু চোপড়া বলেন, ‘প্রিয়াঙ্কার ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে আমি ছবির সেটে গিয়ে বসে থাকতাম। সে তখন খুব ছোট ছিল। শুটিং সেট সম্পর্কে আমাদের সকলেরই একটা অন্যরকম ধারণা ছিল। তাই আমি কোনও রকম ঝুঁকি নিতে চাইনি।’

তার কথায়, ‘যারা পেশাদার, তারা এটা সহজে সামলাতেও পারবেন। তবে কিছু ঘটনায় আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। একজন পরিচালক প্রিয়াঙ্কাকে একা একটি চিত্রনাট্য বোঝাবেন বলেছিলেন এবং আমায় বেরিয়ে যেতে বলেছিলেন। আমার মেয়ে এসব দেখে ছবিটি করতে চাননি।’

আরও পড়ুনঃ   ‘চেয়েছিলাম বিয়েটা যেন টিকে যায়’

পরিচালককে প্রিয়াঙ্কা জানিয়ে দিয়েছিলেন, মায়ের সামনে যদি গল্পটি শেয়ার করতে পারেন তাহলেই একমাত্র অভিনয় করবেন তিনি। মধুর ভাষ্য, তার মেয়ে সবসময়ই খুব দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। কোনও কাজ হারানোর ভয় তার কখনোই ছিল না।

মেয়েকে সবসময়ই মধু চোপড়া বলতেন, ‘তুমি যদি একজন সস্তা মানুষের মতো আচরণ করো, তাহলে মানুষও তোমাকে সম্মান করবে না এবং আবর্জনার মতো ব্যবহার করবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST