২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী, কথিত সাংবাদিক সোর্স শ্যামল হেরোইনসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি চৌকস অপারেশন টিম ১৩০ গ্রাম হেরোইন ও নগদ ৬৩,৪১০ টাকাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

২৮ এপ্রিল সোমবার, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ-এর একটি দল সদর মডেল থানাধীন মিস্ত্রী পাড়া এলাকার বাবুর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে শ্রী শ্যামল রবিদাস (২৮), পিতা: সুধীর চন্দ্র রবিদাস, গ্রাম: হাট রামচন্দ্রপুর, থানা: সদর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ-কে গ্রেফতার করে। অভিযানে তার কাছ থেকে উল্লেখিত পরিমাণ হেরোইন, বিপুল পরিমাণ নগদ অর্থ, একটি স্মার্টফোন এবং হেরোইন পরিমাপের ডিজিটাল যন্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   ৫ম বিয়ে করায় ৪র্থ স্ত্রীর হাতে স্বামী খুন

বিশ্বাসযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, শ্যামল রবিদাস দীর্ঘদিন ধরে প্রশাসনের সোর্সের পরিচয়ে এবং সাংবাদিক আইডি কার্ড ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় শ্যামল মাদক দিয়ে নিরীহ লোকজনকে ফাঁসিয়ে আসছিল। এলাকার মানুষজন জানান, শ্যামলের বিরুদ্ধে বহু অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তার মাদকের ফাঁদে পড়ে অনেক নিরীহ ব্যক্তি এখনো কারাবন্দি জীবন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামল একসময় মুচির কাজ করতো। পরে এই পেশা ছেড়ে মাদক ব্যবসা ও সোর্সের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে গড়ে তোলে ঘনিষ্ঠ সম্পর্ক। এর সুফল হিসেবে শ্যামল অল্প সময়েই অঢেল অর্থসম্পদের মালিক বনে যায়। বর্তমানে বারোঘরিয়া নীলমাঠ এলাকায় তার নির্মাণাধীন পাঁচতলা বিশিষ্ট ফ্ল্যাট ভবন, ব্যক্তিগত প্রাইভেট কার এবং একাধিক দামি মোটরসাইকেল রয়েছে।

আরও পড়ুনঃ   নাটোরে আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্থানীয় বাসিন্দারা জানান, শ্যামলের ভয়ে সে তার নিজ গ্রাম রামচন্দ্রপুরে অবাধে চলাফেরা করতে পারে না। কারণ, এলাকাবাসীর মধ্যে তার প্রতি চরম ক্ষোভ বিরাজ করছে।

গ্রেফতারের পর শ্যামল রবিদাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ডিএনসি সূত্রে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জের মাদক নির্মূলে প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান তৎপরতা এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST