২৬ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

আমিরাতে বিশাল লটারি জিতলেন দুই বাংলাদেশি

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বড় লটারি জিতেছেন মিনহাজ চৌধুরী (৩৮) ও রবিউল হাসান নামের দুই বাংলাদেশি। দু’জনের প্রতেক্যেই ১ লাখ ৫০ হাজার দিরহাম জিতেছেন; বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৪৯ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা।

মিনহাজ কিংবা রবিউলের কেউই অবশ্য আমিরাতের বাসিন্দা নন। মিনহাজ গত ১৫ বছর ধরে ওমানে বসবাস করছেন, আর রবিউল গত আট বছর ধরে গাড়িচালকের চাকরি করছেন কাতারে। ইন্টারনেটের মাধ্যমে লটারির টিকিট কিনেছিলেন তারা। শুক্রবার আবুধাবিতে সেই লটারির ড্র হয়েছে। আমিরাতের রাজধানী আবুধাবিভিত্তিক সংস্থা বিগ টিকিট ছিল এই লটারি অনুষ্ঠানের আয়োজক।

আরও পড়ুনঃ   ইউক্রেনে হাসপাতালে হামলা রাশিয়ার, নিহত অন্তত ১০

লটারি জয়ের পর গালফ নিউজকে মিনহাজ চৌধুরী বলেন, “আমার কাছে লটারির আয়োজক সংস্থার পক্ষ থেকে ফোন এসেছিল, তখন বিশ্বাস করিনি। পরে মেইল চেক করে জানতে পারলাম যে দেড় লাখ দিরহাম জিতেছি। জীবনে এই প্রথম আমি এত বড় একটি লটারি জিতলাম। কখনও ভাবতে পারিনি যে আমিও জিততে পারি।”

একই প্রতিক্রিয়া জানিয়েছেন রবিউল হাসানও। ভাগ্য অন্বেষণ করতে গত আট বছর আগে বাংলাদেশেল চট্টগ্রাম থেকে কাতারে এসেছেন তিনি। তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রথম বিগ টিকিটের লটারি সম্পর্কে জানতে পারেন। তার পর থেকেই লটারির টিকিট কেনা শুরু করেছিলেন তিনি; কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়ল এই প্রথম।

আরও পড়ুনঃ   ভারতে চিন্ময়ের আইনজীবীর সঙ্গে বিজেপি নেতার সাক্ষাৎ

গালফ নিউজকে তিনি বলেন, “আমি যে কী পরিমাণ আনন্দিত, বলে বোঝাতে পারব না। এটা দারুন একটা ব্যাপার। যখন প্রথম খবর পেলাম (যে আমি জিতেছি) সে সময় রীতিমতো লাফাতে ইচ্ছে করছিল আমার।”

বিগ টিকিট সংস্থার সূত্রে জানা গেছে। গতকাল শুক্রবার যে টিকিটের লটারি হয়েছে, সেটি ছিল সাপ্তাহিক লটারির টিকিট। সেখানে দেড় লাখ করে দিরহাম জিতেছেন মোট ৫ জন। মিনহাজ এবং রবিউল এই পাঁচ জনের মধ্যে অন্যতম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST