২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান, নিহত ১৬ সন্ত্রাসী

অনলাইন ডেস্ক : পাকিস্তানে সন্ত্রাস-বিরোধী বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে চালানো পৃথক এই অভিযানে কমপক্ষে ১৬ সন্ত্রাসী নিহত হয়েছে।

নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য। মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাতমাধ্যমটি বলছে, সোমবার পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া (কে-পি) প্রদেশে পুলিশ, কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর অন্তত ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, মিয়াঁওয়ালি জেলার মাকরওয়াল এলাকায় পুলিশ-সিটিডির যৌথ অভিযানে কমপক্ষে ১০ জন সন্ত্রাসী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী জানিয়েছে, খাইবার-পাখতুনখাওয়ার ওয়াজিরিস্তান অঞ্চলে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে চালানো অভিযানে আরও ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে।

আরও পড়ুনঃ   পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৭ সন্ত্রাসী

মিয়াঁওয়ালি জেলার পুলিশ সুপার (ডিপিও) আখতার ফারুক ও সারগোদা রেঞ্জের আরপিও শাহজাদ আসিফ খানের নেতৃত্বে এই অভিযানে ২০-৩০ জন জঙ্গির উপস্থিতির খবরের ভিত্তিতে দুদিন ধরে পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশ এবং জঙ্গিদের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়।

এই অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনও সদস্য হতাহত হয়নি। তবে এক স্থানীয় ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক এলাকায় গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে চালানো অভিযানে পাঁচ জঙ্গিকে হত্যা করা হয়।

আরও পড়ুনঃ   পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা, গ্রেপ্তার ৩

অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযানে নিহত হয়েছেন জঙ্গি নেতা জাবি উল্লাহ ওরফে জাকরান। তিনি বহু সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর “মোস্ট ওয়ান্টেড” তালিকায় ছিলেন।

আইএসপিআর জানিয়েছে, এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে সন্দেহে সেখানে আরও অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ২০০৭ সাল থেকে পাকিস্তানে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সংগঠনটি পাকিস্তানে নিষিদ্ধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

১০

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

১১

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১২

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১৩

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

১৪

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

১৫

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১৭

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১৮

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১৯

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

২০

Design & Developed by: BD IT HOST