২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের অভিযানে সাড়ে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে আঘাত করে সাড়ে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: মাসুম (৩০) নওগাঁ জেলার মান্দা থানার ঠাকুর মান্দা গ্রামের মৃত ছানোয়ার শেখের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল সকালে ব্যবসায়ী বিপুল ঘোষ (৩৬) তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার দিলীপ কুমার প্রামানিক (৫৫)-এর মাধ্যমে নগদ ১৩ লক্ষ টাকা পাঠান। দিলীপ কুমার সকাল পৌনে ৯ টায় নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা পানির পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে হেলমেট পরিহিত দুইজন অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী অটোরিকশার গতি রোধ করে তার চোখে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় এবং ধারালো চাকু দিয়ে আঘাত করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ঐ ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি করেন। একপর্যায়ে ব্যাগ থেকে ২ লক্ষ ৫০ টাকা পড়ে গেলেও বাকি ১০ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নগরীর বোয়ালিয়া থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ   ঢাবি ছাত্রলীগ নেতা রাকিব ও ঊর্মি গ্রেপ্তার

আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সার্বিক তত্ত্বাবধানে ছিনতাই টাকা উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। নগরজুড়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয় এবং থানা ও টহল দলকে সতর্ক করা হয়।

আরও পড়ুনঃ   ভুয়া ডাক্তার পাপিয়া স্বর্ণা কারাগারে

পরবর্তীতে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত রিকশা এবং চালককে শনাক্ত করে। পরে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই মো: শরিফুল ইসলাম ও তার টিম গত ২১ এপ্রিল দিবাগত রাতে অভিযান চালিয়ে আসামি মাসুমকে তার নিজ বাড়ি মান্দা থেকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাসুম ছিনতাইয়ের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। সে জানায়, ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে যায়। ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST