৩০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ইন্ধনের অভিযোগে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে পুলিশের ওপর হামলায় শিক্ষার্থীদের ইন্ধন দেওয়ার অভিযোগে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২৯জুলাই) সন্ধ্যায় নাটোরের আদালত থেকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার দুপুর ১২টায় কলেজ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নাটোর জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পুলিশ সুত্রে জানা গেছে, শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের পর সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা আটটি মামলায় সোমবার পর্যন্ত শিক্ষার্থীসহ বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের ১১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, নাটোরে পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদের ইন্ধন দেওয়ার অভিযোগে অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

পুলিশ সুপার বলেন, জেলার বিভিন্ন থানায় দায়ের করা ৮ মামলায় এ পর্যন্ত ১১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

১

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

৩

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

৪

শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

৫

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

৬

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

৮

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

৯

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

১০

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১১

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

১২

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

১৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

১৮

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১৯

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

২০

Design & Developed by: BD IT HOST