১১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মায়ের জমানো টাকা ও গাড়ি বেচে সিনেমা, হল না পেয়ে কাঁদলেন নায়ক

অনলাইন ডেস্ক : এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডজনখানেক সিনেমা। স্বাভাবিকভাবেই প্রতিবারের মতো এবারও দর্শকচাহিদা ও হল মালিকদের আগ্রহে এগিয়ে আছে শাকিব খানের সিনেমা। ‘প্রিয়তমা’র পরে ‘রাজকুমার’ নিয়ে হাজির হচ্ছেন শাকিব।

একযোগে প্রায় ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। শাকিবের সিনেমার একচেটিয়া রাজত্বের কারণে অন্য সিনেমাগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে। নিজেদের সিনেমা মুক্তি দেওয়ার জন্য প্রেক্ষাগৃহের সংকটে ভুগছে।

যে কারণে বেশ ক্ষতির মুখে পড়েছেন চিত্রনায়ক আদর আজাদ। এই ঈদেই মুক্তি পাচ্ছে ‘লিপস্টিক’ সিনেমা। চিত্রনায়িকা পূজা চেরিকে নিয়ে এই ছবি বানিয়েছেন আদর নিজেই। একইসঙ্গে অভিনয়ও করেছেন তিনি।

তবে আদরের দাবি, ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় ‘লিপস্টিক’ আলোচনার কেন্দ্রে থাকলেও ছবিটি যেন হল না পায় সে ব্যবস্থা করেছে একটি চক্র। ফলে বিরাট ক্ষতির মুখে পড়েছেন তিনি।

আরও পড়ুনঃ   মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত : শ্রাবন্তী

কারণ এই সিনেমা তৈরির পিছনে নিজের সব টাকা লগ্নি করেছেন আদর। এমনকি মায়ের জমানো টাকাও খরচ করেছেন ছবি নির্মাণে। ফলে সিনেমা মুক্তির ‘অপরাজনীতি’র শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েছেন এই নায়ক।

আদর বলেন, যে জায়গায় আমি তিনদিন আগ পর্যন্ত জানি আমার এতোগুলো হল, কী পরিমাণ হল পাচ্ছি। সেটা ঘটেনি, বিভিন্নভাবে হয়ে ওঠেনি। এখন ১৩–১৪টি ছবি মুক্তি যখন পাচ্ছে, তখন সবাই পেশিশক্তি, টাকার গরম, রাজনৈতিকসহ সব ক্ষমতা দেখাচ্ছে। দিন শেষে আমি পরিবারের জন্য যা করছি, আমার পরিবার আমার জন্য যা কিছু করছে, সব উৎসর্গ করে ছবিটা করছি। আমি এখন হল না পেলে কই যাব! আমার সব টাকা, মায়ের জমানো টাকা এই ছবির পেছনে লগ্নি করা। আমার গাড়িও বিক্রি করে দিয়েছি!’

আরও পড়ুনঃ   কলকাতার ছবিতে না থাকার কারণ জানালেন তানজিন তিশা

কথা বলতে বলতে একপর্যায়ে কেঁদে ফেলেন আদর। তিনি বলেন, ‘আমার গাড়ি বিক্রির টাকার চেয়েও মায়ের অনেক দিনের জমানো টাকা এই সিনেমায় বিনিয়োগ করা হয়েছে। আমি একটা সুস্থ প্রতিযোগিতা চেয়েছিলাম। আজ আমার সাথে কোনো ক্ষমতাবান বড় ভাই নেই বলেই কী পিছিয়ে গেলাম?’

রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা ‘লিপস্টিক’। এর গল্পে দেখা যাবে, গ্রামের এক কিশোরী বুচি, যার চোখেমুখে নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠাকিতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন।

সিনেমায় বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

১০

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১১

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১২

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৪

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৫

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৬

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৮

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৯

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

২০

Design & Developed by: BD IT HOST