১৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

জয়া যেন ১৮-র তরুণী, ভাইরাল ভিডিও

অনলাইন ডেস্ক : কে বলবে, ঢালিউডের এই সুন্দরীর বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই! অথচ, অনুরাগীদের কাছে তিনি এখনও সেই টিন-এজার; যিনি নিজের রূপ-লাবণ্যে দিনকে দিন মোহনীয় হয়ে উঠছেন, বয়সকে আড়াল করে রীতিমতো মুগ্ধতা ছড়াচ্ছেন।

বলছি দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের কথা। তার অনুরাগীদের অধিকাংশেরই মত, বয়স বরং কমছেই জয়া আহসানের! সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিত্য নতুন সব আধুনিক ফ্যাশনে যেমন নিজেকে মেলে ধরেন, তেমন নিজের ফিটনেসের দিকেও সতর্ক তিনি। এর বাইরে তার অভিনয় দক্ষতার কথা কারো অজানাও নয়।

দেশের পাশাপাশি ওপার বাংলাতে জয়া আহসানের অনুরাগী সংখ্যা মন্দ নয়। বলা বাহুল্য, এই অভিনেত্রী তার রূপ শৈলিতে তাদেরও মন জয় করে নিয়েছেন। শুধু তাই নয়, আরব সাগরের তীর তথা বলিউডের চাকচিক্যেও কখনো তার দেখা মেলে; সেখান থেকেও নানান তারকা, অনুরাগীদের বাহবা পেয়েছেন জয়া।

আরও পড়ুনঃ   মধ্যরাতে শহর ছাড়লেন দেব-রুক্মিণী!

তবে জয়ার সৌন্দর্য যেন এমনিতেই নিয়মিত উপভোগ করেন তার সামাজিক মাধ্যমে থাকা অসংখ্য অনুসারী। তাদের জন্য জয়ার থাকে কিছু ছোট্ট আয়োজনও! নানান রকম মেকওভারে ফটোসেশন, শর্টস, রিলস ভিডিওর মাধ্যমে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এক মেকওভারে দেখা মিলল জয়াকে; যেখানে অভিনেত্রীর স্টাইল রীতিমতো তার বয়স কমিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ   মনের মতো পুরুষকে বিয়ে করতে চান প্রিয়াঙ্কা

এক ভাইরাল শর্টস ভিডিওতে দেখা যায়, একটি কাজ করা গোলাপি শাড়ি পড়েছেন জয়া। সঙ্গে ছিমছাম মেকআপ ও টিন-এজ হেয়ার স্টাইল যেন মুহূর্তেই অনুরাগীদের নজর কাড়েন অভিনেত্রী। তাই তো মুগ্ধতা প্রকাশ করে অনুরাগীরাও মন্তব্য করছেন- ‘দিন দিন যেন বয়স কমছে জয়া আহসানের।’

সম্প্রতি নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ‘জিম্মি’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। জানা গেছে, এই প্রথম জয়া আহসান কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তবে গত কয়েক বছরে দেশি কাজ নিয়ে তেমন ব্যস্ততা নেই তার; আসছে ঈদেও থাকছে না তার কোনো ছবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST