১২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ডিপিএলে ‘রানখরা’র দিনে তামিম ইকবালের সেঞ্চুরি

অনলাইন ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চতুর্থ রাউন্ডের প্রথমদিন আজ (বুধবার)। এদিন তিন ভেন্যুতে লড়েছে ছয়টি দল। আজ অনুষ্ঠিত সবকটি ম্যাচই ছিল লো স্কোরিং। রানখরার দিনে অবশ্য চলতি ডিপিএলে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। ফলে ব্রাদার্স ইউনিয়নের ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় মোহামেডান ৯ উইকেটের বড় জয় পেয়েছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ব্রাদার্সের হয়ে ইমতিয়াজ হোসেন সর্বোচ্চ ৪৩ এবং আইচ মোল্লা ৩২ রান করেছেন। মূলত তাইজুল ইসলামের ৪ এবং আবু হায়দার রনির ৩ উইকেট শিকারে তাদের আর কেউই বলার মতো রান করতে না পারেননি। লক্ষ্য তাড়ায় মোহামেডানের মেহেদি হাসান মিরাজ ৪ রানে ফিরলেও ১৮৭ রানের জুটিতে কোনো সুযোগই দেননি তামিম ইকবাল ও মাহিদুল ইসলাম অঙ্কন। তামিম ১০৫ ও অঙ্কন ৭৫ রানে অপরাজিত মোহামেডানের বড় জয় নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ   রাসিকের রাজস্ব কর্মকর্তা মঞ্জুরুল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আরেক ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাব্বির রহমানের পারটেক্স স্পোর্টিং ক্লাব আবাহনীর বিপক্ষে কোনো রকমে দলীয় শতক পূর্ণ করেছে। মাহফুজুর রহমান রাব্বির বোলিং তোপে দাঁড়াতেই পারেনি পারটেক্স। ১৮ রানেই এই স্পিন অলরাউন্ডার ৫ উইকেট শিকার করেন। লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন পারভেজ হোসেন ইমন, এ ছাড়া মোসাদ্দেক হোসেন ৩৭ রান করলে মাত্র ১৪.৩ ওভারেই ৮ উইকেটে জয় পায় আবাহনী।

আরও পড়ুনঃ   বাগমারায় মচমইলহাটে অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদ করে হাটসেড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

দিনের অন্য ম্যাচে বিকেএসপিতে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রাইম ব্যাংকের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আকবর আলির দলটি। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন তানজিদ হাসান তামিম। এ ছাড়া সৌম্য সরকার ৫০ রান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST