১২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

শহীদ পরিবারের সদস্যদের সম্মানে রাজশাহী মহানগর জামায়াতের ইফতার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ ১২ মার্চ নগরীর একটি রেস্টুরেন্টে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী। রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর যথাক্রমে অধ্যক্ষ সিদ্দিক হোসাইন ও এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, আমিনুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া, কামরুজ্জামান সোহেল, হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান সহ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগের জরুরি ঘোষণা

সভাপতির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, আমাদের শহীদেরা আমাদের সবচেয়ে মুল্যবান সম্পদ। জামায়াতে ইসলামী শহীদদের নিয়ে কোন রাজনীতি করে না বরং শহীদদের নিজেদের পরিবারের সদস্য মনে করে। এসময় তিনি শহীদ পরিবারের বেদনা তুলে ধরে বলেন, ‘যে মা-বাবা সন্তান হারিয়েছেন, যে বোন স্বামী হারিয়েছেন, যে সন্তান পিতা-মাতা হারিয়েছে এই বেদনা সহ্য করার নয়। এরপরেও সান্ত্বনা এইটুকু যে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সর্বোচ্চ মর্যাদার কথা বলেছেন। তারা আমাদের প্রেরণার উৎস হয়ে আছে।

আরও পড়ুনঃ   রাজশাহী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী শরিফ উদ্দিনের পুজা মন্ডপ পরিদর্শন 

তিনি বলেন, পবিত্র  মাহে রমজান মাগফেরাত ও গুনাহ মাফের মাস। মূলত, সিয়াম মানুষের গুনাহ পুড়িয়ে ছাই করে দেয়। তাই আমাদের প্রত্যেককে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য রমযান মাসে যথাযথভাবে সিয়াম পালন করতে হবে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও এখানে নানা ধর্মের মানুষের বসবাস। ছাত্র-জনতার সফল আন্দোলনের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে ক্ষুধা, দরিদ্র ও বৈষম্যমুক্ত করে গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভুমিকা পালন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST